সরকারি হস্তক্ষেপের মাধ্যমে ডিসেবিলিটি স্কিমের ফান্ড বাড়ান

The Issue
আমি একজন বিশেষ সন্তানের পিতা/মাতা এবং একজন সামাজিক কর্মী হিসেবে, প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছি। আমি খুব কাছ থেকে জানি, একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জীবন কেমন হতে পারে। আমাদের সন্তানদের তাদের সম্ভাবনাগুলো পূর্ণ করে তুলতে সাহায্যের প্রয়োজন। কিন্তু বর্তমান ডিসেবিলিটি স্কিমের( মানবিক স্কীম - ১৫০০ টাকা / প্রতি মাসে )ফান্ড তার জন্য পর্যাপ্ত নয়।
এখন সময় এসেছে আমরা সবাই মিলে একটি আবেদন করে সরকারের নজরে আনার চেষ্টা করা। বর্তমান ঘোষিত ১৫০০ টাকা যথেষ্ট নয়, বিশেষ করে যেখানে খরচের বোঝাটা ক্রমাগত বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি ৬ জনের মধ্যে ১ জন বিভিন্ন ধরণের প্রতিবন্ধিতার সাথে জীবনযাপন করে। পশ্চিমবঙ্গে হাজার হাজার প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন, যারা তাদের মৌলিক চাহিদা পরিপূর্ণ করার জন্য যথেষ্ট সহায়তা পাচ্ছেন না। আমাদের নতুন সরকারের কাছে আবেদন , এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ গুলোর জীবনে ভালো পরিবর্তন আনতে এগিয়ে আসা।
আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, ডিসেবিলিটি স্কিমের ফান্ড বৃদ্ধি করে ৫০০০ টাকা প্রতি মাসে করার জন্য । বাজেটে আরো অর্থ বরাদ্দ করুন। এতে করে আমরা আমাদের বিশেষ জনসংখ্যাকে আরো ভালোভাবে সমর্থন ও উন্নয়ন করতে পারবো।
অনুগ্রহ করে, আমাদের এই পিটিশনে স্বাক্ষর করুন এবং সরকারকে একটি শক্তিশালী বার্তা পাঠান যে, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে একটি ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

223

Petition Updates
Share this petition
Petition created on 24 June 2026