Demand state intervention in private hospitals regarding Covid-19 treatment in West Bengal

The Issue
মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ
বিষয়--বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা প্রার্থী কোভিড১৯ রোগী ও (রোগীর পরিবারের প্রতি) দুর্ব্যবহার ও আমাদের দাবি।
মাননীয়া,
নানা কারণে বিভ্রান্ত হয়ে কোভিড ১৯ আক্রান্ত রোগীরা সরকারি পরিষেবার পরিবর্তে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির দ্বারস্থ হচ্ছে চিকিৎসা প্রার্থী হয়ে ও অকল্পনীয় অত্যাচারের সম্মুখীন হচ্ছে। বেড খালি থাকা সত্ত্বেও বাউন্সার ধাঁচের গুণ্ডা বাহিনীর সাহায্যে হাসপাতাল কর্তৃপক্ষ অপছন্দের রোগীদের বিতাড়িত করছে। ভর্তি করলে চিকিৎসার অছিলায় রোগীদের থেকে লক্ষ লক্ষ টাকা লুট করা হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানগুলি সরকারের থেকে সাধারণকে পরিষেবা দেওয়ার জন্য বিশেষ সুযোগ সুবিধা ভোগ করে ও ভর্তুকি লাভ করে। অথচ এই সঙ্কট কালে মানবিক আচরণ দূরঅস্ত তারা লুটপাটে রত।
এমতাবস্থায় আমরা নিম্ন সাক্ষরকারীগণ আপনার সরকারের কাছে নিম্নলিখিত দাবিগুলি উত্থাপন করছি --
১) কোভিড ১৯ সংক্রান্ত সরকারি স্বাস্থ্য পরিষেবা উন্নত করা।
২) সরকারি চিকিৎসার সুযোগসুবিধা বিষয়ে বিস্তারিতভাবে সাধারণ মানুষকে অবহিত করা।
৩) বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির অনৈতিক ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা।
৪) সব ক্ষেত্রেই কোভিড ১৯ সংক্রান্ত চিকিৎসার খরচ নির্দিষ্ট করা। এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা।
আশা করি আপনি আমাদের আবেদনকে গুরুত্ব সহকারে অনুধাবন করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
ধন্যবাদান্তে
ইতি,

Petition Closed
Share this petition
The Decision Makers
Petition Updates
Share this petition
Petition created on 23 June 2020