Sexual Orientation & Gender Identity, Bangladesh. যৌন অভিমুখিতা ও লিঙ্গ পরিচয়, বাংলাদেশ।

Recent signers:
Johnathan Brewer and 19 others have signed recently.

The Issue

বাংলাদেশের সংবিধানে উল্লেখিত বৈষম্য করা যাবে না এমন মানদণ্ডের তালিকায় "যৌন অভিমুখিতা" এবং "লিঙ্গ পরিচয়"কে অন্তর্ভুক্ত করা হউক। Include “sexual orientation” and “gender identity” to the list of criteria mentioned in Bangladesh's Constitution, that prohibits discrimination on the basis of.

*****************************

Please scroll below for English.

পটভূমি

বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সৃষ্ট এবং অধিকাংশ রাজনৈতিক দল দ্বারা স্বাক্ষরিত জুলাই সনদ নামক রাষ্ট্র সংস্কার-সম্পর্কিত একগুচ্ছ প্রস্তাবের তালিকাভুক্ত দলিলটি বাস্তবায়নে দায়বদ্ধ বলে ঘোষণা দিয়েছে, যদিও সেই বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের কিছু দ্বিমত রয়েছে। সেই দ্বিমত সত্ত্বেও, দিনের শেষে উপযুক্ত সাংবিধানিক সংস্কারের মাধ্যমে সনদটি বাস্তবায়িত হবে — এই প্রত্যাশায় একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে এই আবেদনটি উত্থাপন করা হলো।

জুলাই সনদের ৯ নম্বর প্রস্তাবনায় “মৌলিক অধিকারসমূহের তালিকা সম্প্রসারণ” শিরোনামের একটি অনুচ্ছেদে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা বিভিন্ন মানদণ্ডকে সকল নাগরিকের মৌলিক অধিকারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে এবং এ বিষয়ে উপযুক্ত সাংবিধানিক পরিবর্তন ও আইন প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে। তাদেরই সংবিধান সংস্কার প্রতিবেদনের প্রস্তাবনা শাখায় “মৌলিক অধিকার ও স্বাধীনতা” শিরোনামের ৪ নম্বর অনুচ্ছেদে বৈষম্য থেকে সুরক্ষা দেওয়ার জন্য যে মানদণ্ডগুলো উল্লেখ করা আছে, তা হুবহু নিচে তুলে ধরা হলোঃ

৪. কমিশন সুপারিশ করছে যে, সংবিধানে অননুমোদিত বৈষম্যের যে সীমিত তালিকা আছে, তা পরিবর্তন করে এমন একটি তালিকা করা হোক, যেখানে ধর্ম, জাতি, বর্ণ, গায়ের রং, নৃগোষ্ঠী, ভাষা, সংস্কৃতি, লিঙ্গ, রাজনৈতিক মত, শারীরিক বা মানসিক অক্ষমতা, অর্থনৈতিক অবস্থা, জন্মস্থান—এই সবসহ আরও অনেক কারণ অন্তর্ভুক্ত থাকবে (পৃষ্ঠা ৪৮, সংবিধান সংস্কার প্রতিবেদন, ১৫ জানুয়ারি ২০২৫)।

আবেদন

এই অবেদনটির মাধ্যমে দাবি করা হচ্ছে যে, এই বর্ধিত তালিকায় “যৌন অভিমুখিতা” এবং “লিঙ্গ পরিচয়”কে অন্তর্ভুক্ত করা হউক।

*****************************

যৌন অভিমুখিতা

একজন মানুষের প্রতি যৌন আকর্ষণ এবং/অথবা প্রেম অনুভব করার জৈবিক ও মানসিক প্রক্রিয়ার নামই হচ্ছে যৌন অভিমুখিতা। আচরণগত জিনতত্ত্ব এবং নিউরো-বায়োলজির আধুনিক গবেষণাগুলো(1)(2)(3)(4) প্রমাণ করেছে যে মানুষের যৌন অভিমুখিতা মূলত প্রায় ৫০% জিনগত উপাদান এবং ৫০% পরিবেশগত প্রভাবের এক সম্মিলিত মেলবন্ধনের মাধ্যমে নির্ধারিত হয়। এখানে জিনগত উপাদান বলতে মানুষের ডিএনএ-র অভ্যন্তরে থাকা হাজার হাজার ক্ষুদ্র জিনের জটিল মিথস্ক্রিয়াকে বিশদভাবে বোঝানো হয়েছে। আর পরিবেশগত বলতে এখানে মায়ের গর্ভের ভেতরের একটি রাসায়নিক ও জন্মপূর্ব জৌবিক পরিবেশকে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রতিটি মানুষের যৌন অভিমুখিতা একটি জৈবিক বাস্তবতা।

আপনি যদি বিপরীত লিঙ্গের কারও প্রতি যৌন আকর্ষণ অনুভব করেন বা তার প্রেমে পড়েন, তাহলে আপনি বিষমকামী বা স্ট্রেইট বা হেটেরোসেক্সুয়াল। আর যদি একই লিঙ্গের কারও প্রতি আকৃষ্ট হন বা তার প্রেমে পড়েন, তাহলে আপনি সমকামী বা হোমোসেক্সুয়াল (পুরুষ হলে গে, নারী হলে লেসবিয়ান)। আর যদি উভয় লিঙ্গের প্রতিই আকর্ষণ অনুভব করেন বা প্রেমে পড়তে পারেন, তাহলে আপনি উভকামী বা বাইসেক্সুয়াল।

একটি গবেষণার সংক্ষিপ্ত বিবরণে(5) বর্ণনা করা হয়েছে যে, কাউন্সেলিং, থেরাপি, বৈদ্যুতিক শক, ধর্মীয় উপদেশ, কালোজাদু, জোরপূর্বক বিপরীত লিঙ্গের সঙ্গে কাউকে বিয়ে দেওয়া, এমনকি তার সঙ্গে যৌন সম্পর্ক — এসব কিছুই একজন সমকামী মানুষকে বিষমকামী বানাতে পারে না (উল্টোটাও তাই)। অর্থাৎ একজন মানুষের যৌন অভিমুখিতা অপরিবর্তনীয়।

লিঙ্গ পরিচয়

একজন মানুষের "জৈবিক লিঙ্গ" মূলত তার ক্রোমোজোম, হরমোন এবং জন্মগত শারীরিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। সমাজ এবং আইনের ভাষায় এটাকে "লিঙ্গ" বলা হয়। এছাড়াও রয়েছে তার "লিঙ্গ পরিচয়" — অর্থাৎ নিজের গভীরতম ভেতর থেকে (অনেক সময় শৈশব থেকেই) সে নিজেকে পুরুষ, নারী বা অন্য কোনো পরিচয়ে কীভাবে উপলব্ধি করে। অধিকাংশ মানুষের ক্ষেত্রে, অর্থাৎ সিসজেন্ডারদের ক্ষেত্রে, এই দুটি বিষয় এক হলেও, কিছু মানুষের ক্ষেত্রে এই দুটি সম্পূর্ণ বিপরীত হতে পারে। এই মানুষগুলো হলো আমাদের রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার বন্ধুরা।

​এই অসামঞ্জস্যতার কারণে তাদের মনে “জেন্ডার ডিসফোরিয়া” নামক একটি গূঢ় মানসিক অবস্থার সৃষ্টি হয়, যা নিচের গ্রন্থপঞ্জির (6) এবং (7) নম্বর নিবন্ধগুলোতে বর্ণনা করা হয়েছে। মানুষের এই অভ্যন্তরীণ লিঙ্গ পরিচয়টি মূলত জন্মগত এবং অপরিবর্তনীয়। তবে রূপান্তরকামীদের জন্য হরমোন চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জৈবিক লিঙ্গকে তাদের লিঙ্গ পরিচয়ের কাছাকাছি এনে এই অসামঞ্জস্যতাজনিত অসহনীয় মানসিক যন্ত্রণাটি বহুলাংশে লাঘব করা যায়।

​আরেক ধরনের মানুষ আছে, যারা জেন্ডার ডিসফোরিয়ার কারণে, তাদের জৈবিক লিঙ্গ যাই থাকুক না কেন, নিজেদের ভেতর থেকে কখনোই অনুভব করতে পারে না যে তারা সম্পূর্ণ পুরুষ বা সম্পূর্ণ নারী। তারা আমাদের "অদ্বৈত" বা "নন-বাইনারি" বন্ধুরা, এবং তাদের লিঙ্গ পরিচয়ও “নন-বাইনারি”।

সংবিধান সংশোধন

যৌন অভিমুখিতা এবং লিঙ্গ পরিচয় যেহেতু জৈবিক এবং অপরিবর্তনীয়, সেহেতু এগুলোর ভিত্তিতে বাংলাদেশ ২.০-এ কোনো প্রকার রাষ্ট্রীয় বৈষম্য মেনে নেওয়া যাবে না। এই উদ্দেশ্যে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশের সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদে — যেখানে বলা আছে, “কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না” — সেখানে বৈষম্য করা যাবে না এমন মানদণ্ডের তালিকায় জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত সকল মানদণ্ড যুক্ত করার পাশাপাশি “যৌন অভিমুখিতা” এবং “লিঙ্গ পরিচয়”কেও নির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হউক।

এই দুটি মানদণ্ড অন্তর্ভুক্ত হলে বাংলাদেশের যৌন ও লিঙ্গ সংখ্যালঘু (এলজিবিটি+) সম্প্রদায়ের সকল সদস্যদের বিরুদ্ধে সকল ধরনের বৈষম্য সাংবিধানিকভাবে নিষিদ্ধ হয়ে যাবে। পরিবার, আত্মীয়স্বজন, পরিচিত কেউ বা পাড়ামহল্লার কারও কাছ থেকে শারীরিক বা প্রাণনাশের হুমকির মধ্যে পড়লে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুরক্ষা লাভ করতে সক্ষম হব এবং রাষ্ট্রে আমাদের ন্যায্য অবস্থান নিশ্চিত করতে পারব। কোনো বিদ্বেষমূলক বাড়িওয়ালা যদি আমাদেরকে ভাড়াকৃত বাসস্থান থেকে উচ্ছেদ করে, অথবা কোনো প্রতিষ্ঠান প্রমাণিত বৈষম্যের ভিত্তিতে আমাদেরকে চাকরিচ্যুত করে, সেই ক্ষেত্রে আশ্বাস ও ন্যায়বিচারের জন্য আমরা আমাদের সংবিধানের দিকে প্রত্যাশাভরে তাকাতে পারব।

রাজনীতি

২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশ আবারও একটি সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়েছে। বর্তমানে ক্ষমতাসীন মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে — যার ফলে ইসলামপন্থী ও অন্যান্য রক্ষণশীল বিরোধী দলগুলোর নিশ্চিত প্রতিরোধ সত্ত্বেও তারা চাইলে সংবিধানে উপরোক্ত দুটি মানদণ্ড অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে। এটা নিরাপদেই বলা যায় যে বর্তমান সুযোগের এই জানালাটা একবার বন্ধ হয়ে গেলে দীর্ঘ সময় বাংলাদেশের সংবিধানে হয়তো আর হাত দেওয়া হবে না।

বি:দ্র: উপরে উল্লেখিত গবেষণামূলক নিবন্ধগুলোর সংযুক্তি ও বিবরণ পাবেন ইংরেজি অংশটার নিচে।

*****************************

Background

The current government of Bangladesh has declared that it is committed to implementing the July Charter, a document listing a group of state reform related proposals, which was formulated during the tenure of the Interim Government and signed by most political parties. However, there remain some disagreements between the government and opposition parties regarding the method and process of its implementation. Despite these differences, this petition has been raised focusing on a specific issue with the expectation that the charter will ultimately be implemented through appropriate constitutional reforms.

In the 9th proposal of the July Charter, under the heading “Expansion of the List of Fundamental Rights”, there is a call to bring the various criteria recommended by the National Consensus Commission — under the scope of fundamental rights for all citizens, along with a request for appropriate constitutional amendments and legislative measures. In their Constitution Reform Report, under the proposal section titled “Fundamental Rights and Freedoms”, Article 4 outlines the criteria for protection against discrimination. These are reproduced below:

4. The Commission recommends that the existing limited list of prohibited grounds of discrimination in the Constitution be revised to include a broader list, encompassing religion, ethnicity, race, skin color, indigenous identity, language, culture, gender, political opinion, physical or mental disability, economic status, place of birth — along with many other factors (Page 48, Constitution Reform Report, 15 January 2025).

Petition

Through this petition, it is demanded that “sexual orientation” and “gender identity” be included in this expanded list.

*****************************

Sexual Orientation

Sexual orientation refers to the biological and psychological process through which a person experiences sexual attraction and/or romantic feelings toward others. Modern research in behavioral genetics and neurobiology(1)(2)(3)(4) has shown that human sexual orientation is determined primarily through a combined interplay of roughly 50% genetic factors and 50% environmental influences. Genetic factors has been elaborated as the complex interaction of thousands of tiny genes within the human DNA. And environmental influences have been elaborated as those found in the  chemical and Prenatal Biological Environment inside the mother's womb. In other words, every individual's sexual orientation is a biological reality.

If you feel sexual attraction toward, or fall in love with, someone of the opposite sex, you are heterosexual or straight. If you are attracted to or fall in love with someone of the same sex, you are homosexual (gay for men, lesbian for women). If you are attracted to or can fall in love with either sexes, you are bisexual.

A research summary(5) explains that counseling, therapy, electric shock, religious instruction, black magic, forced marriage to someone of the opposite sex, or even sexual relations with them — none of these can change a homosexual person into a heterosexual one (and vice versa). This demonstrates that sexual orientation is immutable.

Gender Identity

​A person’s "biological sex" is primarily determined by their chromosomes, hormones, and innate physical attributes. In the language of society and law, this is referred to as "gender" or "sex". Beyond this, there is also their "gender identity" — how an individual deeply perceives themselves from within (often from early childhood) as a man, a woman, or another identity. For most people (i.e., cisgender individuals), these two align perfectly. However, for some, they are fundamentally opposite. These individuals are our transgender friends.

​This incongruence leads to a profound psychological condition known as "gender dysphoria," as described in articles (6) and (7) mentioned in the bibliography below. This internal gender identity — whether of transgender or cisgender individuals — is fundamentally innate and unchangeable. However, for transgender people, through hormone therapy and surgical interventions, a person’s biological sex can be brought closer to their gender identity, thereby alleviating the excruciating psychological distress caused by this incongruence.

​There is another group of people who, due to gender dysphoria, do not perceive from within that they are either exclusively a man or a woman, no matter what their biological sex happens to be. They are our non-binary friends, and their gender identity is also non-binary.

Constitutional Amendment

​Since sexual orientation and gender identity are biological and immutable, no form of state-level discrimination based on these traits can be tolerated in Bangladesh 2.0. To this end, it is demanded that Article 28 of the Constitution of Bangladesh — which currently states, "The State shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex or place of birth" — be amended to include all criteria recommended by the National Consensus Commission, along with the explicit addition of "sexual orientation" and "gender identity" to the list of non-discrimination criteria.

​The inclusion of these two criteria will constitutionally prohibit all forms of discrimination against all members of the sexual & gender minority (LGBT+) community in Bangladesh. Should we face physical threats or death threats from family, relatives, acquaintances, or local neighbours, we will be able to claim the protection of law enforcement agencies and secure our rightful place in the state. If a hostile landlord evicts us from our rented housing, or if an institution terminates our employment based on proven discrimination, we will be able look toward our Constitution with hope for reassurance and justice.

Politics

As of February 2026, Bangladesh is once again a Parliamentary Democracy. The current political party in power, the centrist Bangladesh Nationalist Party (BNP), has a two-thirds majority in parliament which, in the face of guaranteed resistance from Islamist and other conservative opposition parties, will be able to include the above two criteria in the Constitution if it so chooses. It is safe to say that after the current window closes, Bangladesh's Constitution will probably not be revisited for a long time. 

*****************************

গ্রন্থপঞ্জিBibliography

  1. Ganna et al. (2019) – Polygenic Architecture & Missing Heritability in Same-Sex Sexual Behavior
    Source: Science Journal / PMC (National Center for Biotechnology Information)
    Contribution: This landmark Genome-Wide Association Study (GWAS) mapped the polygenic architecture of sexual orientation, revealing that instead of a single "gay gene," a unique inherent arrangement of thousands of tiny genes within human DNA works behind this trait. This has solved a major long-standing puzzle for scientists.
    অবদান: এই যুগান্তকারী ডিএনএ নকশা মেলানোর বিজ্ঞানসম্মত পরীক্ষা যৌন অভিমুখিতার বহুজিনগত কাঠামোর মানচিত্র তৈরি করেছে। এটি প্রমাণ করে যে, একক কোনো "গে জিন" বা সমকামী বংশাণুর পরিবর্তে মানুষের ডিএনএ-র হাজার হাজার ক্ষুদ্র জিনের এক অনন্য জন্মগত বিন্যাস এই বৈশিষ্ট্যের পেছনে কাজ করে। এর মাধ্যমে জিনবিজ্ঞানের দীর্ঘদিনের এক বড় ধাঁধার সমাধান মিলেছে ।
  2. Bailey & Pillard (1991) – A Genetic Study of Male Sexual Orientation
    Source: Archives of General Psychiatry
    Contribution: This classic study on twin brothers provides evidence for roughly 50% genetic heritability in sexual orientation.
    অবদান: যমজ ভাইদের ওপর পরিচালিত এই চিরন্তন গবেষণাটি প্রমাণ করে যে মানুষের যৌন অভিমুখিতা নির্ধারণে জিনগত উপাদানের প্রভাব প্রায় ৫০%।
  3. Kendler et al. (2000) – Sexual Orientation, Psychiatric Disorders, and Genetic Heritability
    Source: Proceedings of the National Academy of Sciences (PNAS)
    Contribution: Using a national twin sample from the United States, this study confirmed that a unique non-shared environment and genetic factors are the primary drivers, rather than a shared family environment.
    অবদান: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাতীয় যমজ নমুনার ওপর ভিত্তি করে করা এই গবেষণাটি নিশ্চিত করে যে পারিবারিক বা সামাজিক যৌথ পরিবেশের চেয়ে, মূলত প্রতিটি মানুষের নিজস্ব স্বতন্ত্র পরিবেশ এবং জিনগত উপাদানই মানুষের যৌন অভিমুখিতা নির্ধারণের প্রধান চালিকাশক্তি।
  4. Bogaert et al. (2018) – Prenatal Epigenetics & Genetics: The Fraternal Birth Order Effect and Immune Responses

    Contribution:  Explores the biological mechanisms of sexual orientation, demonstrating how prenatal genetic expressions and maternal immune responses in the womb (epigenetics) create distinct biological pathways during fetal development before birth.
    অবদান: এই গবেষণাটি যৌন অভিমুখিতার জৈবিক প্রক্রিয়াগুলো অন্বেষণ করে। এটি দেখায় যে কীভাবে জন্মের আগে মায়ের গর্ভে থাকা অবস্থায় প্রসবপূর্ব জিনগত প্রকাশ এবং মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়া (এপিজেনেটিক্স) — ভ্রূণের বিকাশের সময়ে একটি সুনির্দিষ্ট জৈবিক পথ বা বৈশিষ্ট্য তৈরি করে।
  5. American Psychological Association (2009) – Resolution on Appropriate Affirmative Responses to Sexual Orientation Distress and Change Efforts
    Source: apa.org (Official Policy Document)
    Contribution: Reviews decades of behavioral science to declare sexual orientation a natural variation of human diversity, concluding that conversion efforts are scientifically ineffective, harmful, and counter to an individual's biological predisposition.
    অবদান: কয়েক দশকের আচরণগত বিজ্ঞানের গবেষণাকে পর্যালোচনা করে এই প্রামাণ্য দলিলটি ঘোষণা করেছে যে, যৌন অভিমুখিতা হলো মানুষের বৈচিত্র্যের একটি স্বাভাবিক রূপান্তর। এটি চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করেছে যে যৌন অভিমুখিতা পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা বৈজ্ঞানিকভাবে অকার্যকর ও ক্ষতিকর এবং এটি একজন ব্যক্তির জন্মগত জৈবিক পূর্বপ্রবণতার সম্পূর্ণ পরিপন্থী।
  6. American Psychiatric Association (2022) – What is Gender Dysphoria?
    Source: psychiatry.org (Patient and Family Resource Hub based on the DSM-5-TR)
    Contribution: Defines gender dysphoria as the psychological distress stemming from a mismatch between birth-assigned sex and internal gender identity, clarifying that gender identity is an intrinsic, deep-seated aspect of human development requiring affirmation.
    অবদান: এই উৎসটি জেন্ডার ডিসফোরিয়াকে এমন একটি মানসিক কষ্ট বা অস্বস্তি হিসেবে সংজ্ঞায়িত করে, যা মূলত জন্মকালীন জৈবিক লিঙ্গ এবং মানুষের অভ্যন্তরীণ লিঙ্গ পরিচয়ের মধ্যকার অমিল থেকে তৈরি হয়। এটি স্পষ্ট করে যে, লিঙ্গ পরিচয় হলো মানুষের বিকাশের একটি সহজাত ও গভীরতম মনস্তাত্ত্বিক দিক, যা সামাজিক স্বীকৃতির দাবি রাখে।
  7. American Psychiatric Association (2022) – Gender Dysphoria Chapter, DSM-5-TR
    Source: PsychiatryOnline - DSM Library
    Contribution: This is the official, authoritative diagnostic chapter utilized by psychiatrists and medical professionals worldwide. It explicitly establishes the official clinical criteria for Gender Dysphoria, confirming that the intense distress caused by a mismatch between biological sex and gender identity is a recognized medical condition requiring supportive healthcare, rather than a psychological disorder or lifestyle choice.
    অবদান: এটি বিশ্বজুড়ে মনোরোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাদারদের দ্বারা ব্যবহৃত একটি আনুষ্ঠানিক ও চূড়ান্ত রোগনির্ণয় নির্দেশিকা। এই অধ্যায়টি সুনির্দিষ্টভাবে জেন্ডার ডিসফোরিয়ার চিকিৎসাগত মানদণ্ড নির্ধারণ করে। এটি প্রমাণ করে যে মানুষের জৈবিক লিঙ্গ এবং লিঙ্গ পরিচয়ের মধ্যকার অসামঞ্জস্যতাজনিত তীব্র মানসিক কষ্টটি একটি স্বীকৃত স্বাস্থ্যগত অবস্থা, যা উপযুক্ত চিকিৎসা ও সহমর্মী আইনি সুরক্ষার দাবিদার—কোনো মানসিক ব্যাধি বা শখের জীবনধারা নয়।

158

The Decision Makers

Government of the People's Republic of Bangladesh

Bangladesh Nationalist party
Bangladesh Nationalist party

Petition Updates