NH 37 থেকে মনিপুরি গ্রাম পর্যন্ত সড়ক পাকিকরণ ও মেরামত
The Issue
আমরা বাঁশকান্দি ব্লকের (সোনাই) অন্তর্গত উজান তারাপুর ও পার্শ্ববর্তী গ্রামসমূহের বাসিন্দারা আমাদের এলাকার প্রধান রাস্তার শোচনীয় অবস্থার প্রতি সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই রাস্তাটি NH 37 থেকে শুরু হয়ে উজান তারাপুর এবং পূর্ব গ্রাম হয়ে মনিপুরি গ্রাম পর্যন্ত গিয়েছে। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ মানুষ এবং শত শত যানবাহন যাতায়াত করে। প্রধান সমস্যাসমূহ:
বর্ষার সময়ে, রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয় এবং জল জমে যাওয়ার কারণে চলাফেরা অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে। যাত্রীরা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করতে বাধ্য হন। দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, যা আমাদের সবার জন্য চিন্তার বিষয়।
শুকনো মরশুমে, রাস্তায় ধুলোবালি ও ময়লা প্রচুর পরিমাণে জমে যায়, যা স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করে। এই ধুলো বাতাসে উড়ে গিয়ে স্থানীয় বাসিন্দাদের এবং চলাচলকারী যানবাহনগুলির জন্য অসুবিধা সৃষ্টি করে।
এই পরিস্থিতি আমাদের অর্থনৈতিক উন্নয়নের উপরেও বাধা প্রদান করছে। বাণিজ্যিক যানবাহনগুলির চলাচল বাধাপ্রাপ্ত হওয়ায় ব্যবসায়ীক কার্যক্রমে সংকট সৃষ্টি হয়। এছাড়াও, জরুরী অবস্থায় অ্যাম্বুলেন্স এবং অন্যান্য সেবার যথাযথ গতিতে চলাচল ব্যাহত হয়, যা মানবজীবনে প্রভাব ফেলে।
আমাদের অনুরোধ, সরকার যথাশীঘ্র সম্ভব এই রাস্তার পাকিটকরণ এবং মেরামতের জন্য পদক্ষেপ গ্রহণ করুন। এটি কেবল যাতায়াতের নিরাপত্তা বৃদ্ধি করবে না, বরং বাসিন্দাদের দৈনন্দিন জীবনে সুফল বয়ে আনবে।
এই আবেদনটি বাস্তবে পরিণত করতে, আমাদের সরল অনুরোধের প্রতি আপনার সমর্থন অপরিহার্য। দয়া করে পিটিশনটি সই করুন এবং আমাদের অসুবিধার সমাধানে সহায়তা দিন।

9

Petition Updates
Share this petition
Petition created on 29 July 2026