‘নাগরিক প্ল্যাটফর্ম’ তৈরির অনুরোধ

‘নাগরিক প্ল্যাটফর্ম’ তৈরির অনুরোধ
The Issue
বরাবর
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়ঃ ‘নাগরিক প্ল্যাটফর্ম’ তৈরির অনুরোধ।
জনাব,
বাংলাদেশে এমন কোনো নাগরিক প্ল্যাটফর্ম নেই, যার মাধ্যমে একজন নাগরিক সুশাসন ও উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য জনগণের সাথে সরকারের 'কার্যকর যোগাযোগ’ খুবই গুরুত্বপূর্ণ। আর এই যোগাযোগের জন্য আমি এমন একটি 'নাগরিক প্ল্যাটফর্ম’ চাই যার মাধ্যমে জনগন তাদের উদ্বেগ, প্রতিক্রিয়া, পরামর্শ ও অভিযোগ সরকারের কাছে জানাতে পারবে, এবং সরকার সমসাময়িক প্রাধান্য বিষয়গুলো জেনে তা সমাধান করতে পারবে।
এই প্ল্যাটফর্মটির মাধ্যমে একজন নাগরিক যেকোনো জাতীয় জরুরি বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রতিনিধি ও রাষ্ট্রপতিকে চিঠি লিখতে পারবে। গোপনীয়তা বজায় রেখে চিঠিগুলো নিয়মিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রতিনিধি ও রাষ্ট্রপতিকে প্রদান করবে। এই প্লাটফর্মের মাধ্যমে একজন নাগরিক অনলাইনে অনুমতি ছাড়া প্রকাশিত অন্তরঙ্গ ছবি, নগ্নতা বা পর্নোগ্রাফি পোস্ট, শিশু যৌন নির্যাতনের ছবি ও ভিডিও বেনামে এবং গোপনীয়ভাবে অপসারণের জন্য রিপোর্ট করতে পারবে।
তাছাড়া এই ওয়েবসাইটটিতে থাকা অবস্থায় নাগরিক সকল জাতীয় জরুরি সরকারি হেল্পলাইন নম্বরেগুলোতে বিনামূল্যে ফোন করতে পারবে। সমসাময়িক প্রাধান্য বিষয়গুলো সমাধান করতে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলিও ওয়েবসাইটে প্রদর্শিত থাকবে। প্রকল্পটি সরকারকে জবাবদিহি, দায়িত্বশীল ও আরও কার্যকর করবে।
মানুষের উদ্বেগের সমাধান করা এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দয়া করে 'নাগরিক প্ল্যাটফর্ম’ প্রকল্পটি গ্রহণ করুন!
বিনীত,
মাহমুদুল হাসান
গ্রাম: শেখপাড়া, ডাকঘর: বসন্তপুর
শৈলকুপা, ঝিনাইদহ ৭৩২০।
Mobile: +8801716103333
Email: info@mahmudulhasan.net
www.mahmudulhasan.net

8

The Decision Makers
Petition Updates
Share this petition
Petition created on 18 March 2026