মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ১0 লক্ষ স্বাক্ষরিত দাবিপত্র পেশ

65

Let’s get to 100 signatures!
Petitions with 1,000+ supporters are 5x more likely to win!
Recent signers:
M N and 19 others have signed recently.

The Issue

প্রতি
মাননীয় মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড,
হাওড়া-৭১১১০২, পশ্চিমবঙ্গ


মহাশয়,
পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা আজ এক গভীর সংকটের মুখোমুখি। বিগত দিনে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বলবৎ করা নীতিগুলো বাস্তবে শিক্ষাব্যবস্থার সংকটকে ক্রমাগত বাড়িয়ে তুলেছে। দুর্নীতি, স্বজন-পোষণ, উপযুক্ত পরিকাঠামোর অভাব, শিক্ষক শূন্যতা প্রভৃতি আজ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। সরকারি স্কুল বন্ধ হওয়া, বিদ্যালয় স্তরে সেমিস্টার প্রথা প্রবর্তন, চার বছরের ডিগ্রী কোর্স, বিপুল পরিমাণে ফি বৃদ্ধি, লক্ষাধিক শূন্যপদ ও সর্বোপরি শিক্ষার সার্বিক বেসরকারিকরণ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থার বুনিয়াদি ভিত্তিকে ধ্বংস করে চলেছে। গবেষকরা মুক্তভাবে আজ গবেষণার কাজ করতে পারছে না। কলেজ-ইউনিভার্সিটির মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে পড়েছে। পূর্বতন শাসকদলের প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন মদতেই এরই সাথে ক্রমশ বেড়েছে শিক্ষাঙ্গনে অরাজকতা, ছাত্রী নিগ্রহ ও অসামাজিক কার্যকলাপের ঘটনা।


এমতাবস্থায়, আমরা নিম্নে স্বাক্ষরকারীগণ আপনার কাছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি ও অগ্রগতির স্বার্থে নিম্নবর্ণিত দাবিগুলোর দ্রুত সমাধানে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আবেদন রাখছি।
দাবিপত্র:-
১। স্কুল স্তরে পাশ-ফেল প্রথা চালু করতে হবে। একাদশ-দ্বাদশে সেমিস্টার প্রথা বাতিল করতে হবে।
২। সমস্ত স্কুলে নিয়মিতভাবে ও পর্যাপ্ত পরিমাণে কম্পোজিট গ্রান্ট বরাদ্দ করতে হবে। সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো মানের উন্নয়ন করতে হবে।
৩। সমস্ত শূন্য পদে দুর্নীতিমুক্তভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে।
৪। সমস্ত বন্ধ হওয়া সরকারি স্কুল খোলার পরিকল্পনা করতে হবে।
৫। স্নাতকে চার বছরের ডিগ্রী কোর্স ও সেমিস্টার পদ্ধতি বাতিল করতে হবে।
৬। ইতিহাসকে বিকৃতি করা চলবে না। ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে যুক্তিভিত্তিক মনন ধ্বংস করা চলবে না।
৭। র‍্যাগিং ও থ্রেট কালচার রুখে দিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। অবিলম্বে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভাবে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে।
৮। কারিগরি শিক্ষা, আইন শিক্ষা, মেডিক্যাল শিক্ষার পাঠদানের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে। পাঠক্রম শেষে পর্যাপ্ত পরিমাণে ক্যাম্পাসিং-এর ব্যবস্থা করতে হবে।
৯। ছাত্রদের ফ্রি বাস পাস দিতে হবে।
১০। ক্যাম্পাসে ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
১১। জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে।

avatar of the starter
wbaidso …Petition Starter

Petition Updates