রাজ্য সরকারের তত্ত্বাবধানে অবিলম্বে বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাসে সেফ হোম খোলা হোক।
The Issue
মাননীয় মহাশয়,
আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। বর্তমানে কোভিড অতিমারীর মধ্যে আমাদের রাজ্য তথা দেশের অবস্থা সংকটজনক। রাজ্যের সর্বত্রই সরকারি হাসপাতালের বেডগুলি প্রায় ভর্তির মুখে। পূর্ব বর্ধমান জেলার অবস্থাও তার থেকে বিশেষ কিছু ভালো নয়। হুগলী, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, পুরুলিয়ার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলির বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনের কাছে ভরসার জায়গা বর্ধমান মেডিক্যাল কলেজ। কিন্তু এই কোভিড পরিস্থিতিতে তা প্রায় ভেঙে পড়ার মুখে। আমরা দেখেছি পূর্ব বর্ধমানের কৃষি ভবনে কোভিড পেশেন্টদের জন্য অক্সিজেন সাপোর্টেড যে ২০০ বেডের ব্যবস্থা করা হয়েছিল তা কয়েকদিনের মধ্যে ভরে গেছে। এমন অবস্থায় জেলা থেকে আগত কোভিড পেশেন্টদের জীবনহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আমরা মনে করছি আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে পরিমাণ জায়গা রয়েছে, তাতে কমপক্ষে ২০০টি বেড বিশিষ্ট অক্সিজেন সহযোগী সেফ হোম গড়ে তোলা কঠিন কোনো কাজ নয়। আমরা দেখেছি আমাদের রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আমরা চাই আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নামও সেই তালিকায় সংযোজিত হোক।
আমাদের দাবী অবিলম্বে গণস্বাস্থ্যের দিকটি চিন্তা করে, রাজ্য সরকারের তত্ত্বাবধানে বর্ধমান মেডিকেল কলেজের সহযোগিতায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ২০০ বেড বিশিষ্ট অক্সিজেন সাপোর্টেড সেফ হোম গড়ে তোলা হোক।
মহাশয়, আমরা আশা রাখি গণস্বাস্থ্যের দিকটি চিন্তা করে আপনি দ্রুত এ বিষয়ে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবেন।

Petition Closed

The Decision Makers
Petition Updates
Share this petition
Petition created on 19 May 2021