SMASH PATRIARCHY,RACISM IN THE NAME OF SARCASM

Petition Closed

This petition had 1,356 supporters

The Issue

আমাদের দেশে একদিকে বাল্যবিবাহ ও তিন তালাক আছে, আরেকদিকে আছে কাজের জায়গায়, বাসে, ট্রেনে, স্কুল কলেজে মলেস্টেসন। আমাদের নেতারা ম্যারিটাল রেপকে অস্বীকার করেন, অধিক সন্তান প্রজননে নির্দেশ দেন, ধর্ষণের জন্য ধর্ষিতাকেই দোষ দেন এবং তা ধর্ম বা রাজনৈতিক দল নির্বিশেষে। এছাড়া কয়েকবছর আগে মাত্র আঠাশ দিনের শিশুকেও ধর্ষিতা হবার খবর পাই। এহেন আবহে বসে অন্তত রেপ, সেক্সুয়াল ভায়োলেন্স বা শিশুকাম বা পিডোফিলিয়া নিয়ে “জাস্ট মজা” করা যায় না। কেউ কেউ সবকিছুতেই ওভারস্মার্ট হিসেবে নিজেকে তুলে ধরার জন্য যা কিছুই করতে পারেন, তবে তাতে কিছু মানুষের উচ্ছ্বাস দেখেই বোঝা যায় পোটেনশিয়াল ক্রিমিনালরা আমাদের চারদিকেই বুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি যত নিরীহ ভাবেই মজাটি করে থাকুন না কেনো তার প্রভাবের দায়বদ্ধতা তিনি এড়াতে পারেন না কোনও ভাবেই, এবং যে প্রভাব অনেকের কাছেই একেবারেই নিরীহ নয়। নিজেদের ক্রিয়েটিভ প্রভৃতি নামে দাবী করা কিছু মানুষ বহুদিন ধরেই “জাস্ট মজা”র মাধ্যমে এই ধর্ষকামে উৎসাহ দিয়ে চলেছেন বহু বছর ধরে। শুধু তাই নয়, বডি শেমিং, মানুষকে চেহারা, গায়ের রঙ, অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনার স্টিরিওটাইপে বেঁধে ফেলে জাজ করা, নিছক মজার আড়ালে ঘাতক নোংরামিগুলো এনারা বহুকালই করে চলেছেন। সামান্য প্রতিবাদ জানালে উল্টে প্রতিবাদীকেই হ্যারাস করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মুক্তাঙ্গনে। অবশেষে একটি শিশুর বডি পার্টসকে নিয়ে জঘন্য মজাটি এবং তাকে ঘিরে কিছু মানুষের আদিম উল্লাসটিকে আর মজা হিসেবে নেওয়া গেলো না। যেখানে আমরা রাজ্য-কেন্দ্রের বিভিন্ন বিজ্ঞাপনে ক্রমাগত “কন্যাশ্রী” ও “বেটি বাঁচাও বেটি পড়াও” এর মত শব্দবন্ধগুলি শুনতে পাই, সেখানে সেই বেটী বা মেয়েদের জন্য কীরকম সমাজব্যবস্থা ছেড়ে রেখেছি তা ভাবার যথেষ্ঠ সময় পেরিয়ে গেছে। এবার অ্যাকশন নেওয়া জরুরী। সেজন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে ধর্ষকাম ও শ্রেণী-লিঙ্গ-জাতিঘৃণা ছড়ানো এই ভার্চুয়াল আড্ডাগুলি, তার কুপ্রভাবগুলির প্রতি ও সর্বোপরি “করে বেশ করেছি” জাতীয় গর্বিত ঔদ্ধত্যের প্রতি শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।

 

Our country is one which yet indulges the curses of child marriage and ‘teen talaq’, of rampant sexual harassment in schools and colleges and workplaces and on public transports. Our leaders, irrespective of their religious bias or political affiliation, disregard the grave issue of marital rape and profess benefits of more children to families. They blatantly blame the victims of rape for their “part” in the crime committed against them. Our country is one where even a 28-day-old child is most brutally violated. In such a situation, propagating jokes on rape, sexual violation or pedophilia on social networking sites is a heinous act and something not to be put up with. The roaring cheers on social media in the wake of these sick jokes only stand to prove how they fuel the perverse minds of potential offenders. There is a subtle and ongoing process of ‘mainstreaming’ this perversion under the façade of ‘innocent banter’. It is high time to acknowledge the fact that such jokes can never be ‘innocent’ and have grave effect on the public mind. Certain pages and people on facebook are consistently spreading such misogynistic, racist, casteist and body-shaming filth in the name of ‘good humor’. People raising voice against such pages were met with huge backlash and outrageous cries in the favor of ‘creative freedom’. And so, amidst the deafening applause of their legions of perverse patrons, the creative freedom of these comedic geniuses finally finds enough support to crack sick jokes aimed at the body parts of a child. Is it not time yet to say ‘enough’? While the hoardings and billboards and the walls in the remotest corners of the land are filled with colorful propaganda of “Beti bachao, beti padhao”, is it not yet time to step back and think for a moment, what social condition has our actions, or in some cases, our inactions, caused to prevail? Whether it is suitable to raise a daughter in? We think that the time for thoughts and reflections are past and the time for taking stern action against the propagators of these base humors is at hand. Hence this attempt to draw attention of the administration and of people of a healthier taste towards this prevalent trend of fuelling perversion in the name of humor and creative freedom.

 

Stay connected to our facebook page.

https://www.facebook.com/saynotofilthysarcasm/

The Decision Makers

Facebook Authority
Cyber Crime Cell West Bengal

Petition Updates