Petition updateJustice for Grameenphone Workers: Stop the Crackdown, Pay Our Rightful Dues!🇳🇴 নরওয়ের নির্বাচন আর আমাদের আন্দোলন

Anwar M HossainPhiladelphia, PA, United States

Sep 11, 2025
নরওয়ের নির্বাচন শেষ হলো। ৮ সেপ্টেম্বর ভোটে আবারও ক্ষমতায় ফিরেছে Labour Party। তাদের সঙ্গে থাকা red-green bloc মিলে সংসদে ৮৭টা সিট পেয়েছে, মানে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত।
এখন প্রশ্ন হচ্ছে—এতে আমাদের কী লাভ?
লাভ হলো, নতুন মন্ত্রীরা, নতুন এমপিরা এখনই সময় পাচ্ছেন fresh mandate নিয়ে কাজ শুরু করার। GP workers দের rightful dues নিয়ে টেলিনর এতদিন যেভাবে এড়িয়ে গেছে, এখন সেটা তাদের জন্য আগের মতো সহজ হবে না।
আরেকটা বিষয় খেয়াল করার মতো—Progress Party এবারের নির্বাচনে ইতিহাস তৈরি করেছে। তারা এখন সবচেয়ে বড় opposition। মানে নরওয়ের রাজনীতি অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে গেল। এই প্রতিযোগিতার ভেতরেই যদি আমরা ন্যায্য পাওনার দাবি তুলতে থাকি, তখন এটা এড়িয়ে যাওয়াটা ওদের জন্য অনেক কঠিন হয়ে যাবে।
কাজেই , এটাই উপযুক্ত সময়। এখনই আওয়াজ তুলতে হবে, শেয়ার করতে হবে, সাপোর্ট বাড়াতে হবে।
Petition লিংক: change.org/JusticeForGPWorkers
এই আন্দোলনে যেকোনো মানুষ অংশ নিতে পারে—বাংলাদেশে থাকুন, বিদেশে থাকুন, চাকরিতে থাকুন বা অবসরে—doesn’t matter.
—
Anwar M Hossain
Petition Initiator
City of Brotherly Love (Philadelphia)
Support now
Sign this petition
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X