Petition updateJustice for Grameenphone Workers: Stop the Crackdown, Pay Our Rightful Dues!আসন্ন নরওয়ে নির্বাচন: আমাদের জন্য নতুন সুযোগ

Anwar M HossainPhiladelphia, PA, United States

6 Sept 2025
আগামী ৮ই সেপ্টেম্বর ২০২৫ নরওয়েতে জাতীয় নির্বাচন (স্টরটিং) হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাদের ভোট দেওয়ার সুযোগ নেই। কিন্তু মনে রাখবেন —এই নির্বাচনের ফল আমাদের লড়াইয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
নতুন সংসদ, নতুন মন্ত্রী পরিষদ —মানে নতুন মানুষের সাথে কথা বলার সুযোগ তৈরি হবে। পুরনো রাজনীতিকদের মতো ব্যস্ততা, অজুহাত কম থাকবে। তখনই আমরা আমাদের গল্প, আমাদের বঞ্চনার ইতিহাস, আর টেলিনর কিভাবে বছরের পর বছর GP কর্মীদের rightful dues আটকে রেখেছে—সব তুলে ধরতে পারব।
এইটাই সময় তাদের কানে আওয়াজ পৌঁছে দেওয়ার। আমরা চেষ্টা শুরু করব নতুন নেতৃবৃন্দের কাছে টেলিনরের নির্মম আচরন ও সহিংসতার কথা পৌঁছে দিতে!
নতুন সরকার যেন টেলিনরকে টেবিলে বসিয়ে সমাধান বের করে, সেটাই হবে আমাদের টার্গেট!
যে কাজটা আগের পার্লামেন্ট শুরু করতে পারেনি, কিংবা বলা যেতে পারে আগ্রহ দেখায়নি সময় না থাকার কারণে, এখন নতুন পার্লামেন্ট বা স্টরটিং এর কাছে আমরা আমাদের দাবীর বিষয় বিস্তারিত তুলে ধরব! এ বিষয়ে আমরা অলরেডী প্রস্তুত!
শুধু আপনারা অনলাইন স্পেসটা দখলে রাখুন!
Anwar M Hossain
Petition Initiator
Support now
Sign this petition
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X