Aggiornamento sulla petizioneJustice for Grameenphone Workers: Stop the Crackdown, Pay Our Rightful Dues!গ্রামীণফোন বয়কট শুরু! নাম্বার রাখুন, কিন্তু GP ছাড়ুন!
Anwar M HossainPhiladelphia, PA, Stati Uniti
12 Aug 2025

গ্রামীণফোন বয়কট করুন — ২৫শে ফেব্রুয়ারির অন্যায়ের জবাব দিন!

আপনাদের সন্তানের মত, ভাই কিংবা বোনের মত কর্মীদের যারা পাওনা না দিয়ে, পুলিশ দিয়ে পিটিয়ে, জেলে পাঠিয়েছে—সেই কোম্পানিকে না বলার এখনই সময়।

এই কোম্পানির নাম: গ্রামীণফোন। এর মালিক নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনর (Telenor Group)।

নরওয়ের মালিকানাধীন গ্রামীণফোনের বোঝা উচিত—

বাংলাদেশের মানুষ উচ্চবিত্ত না হলেও আত্মসম্মানের কোনো ঘাটতি নেই।

আমরা চাই শুধুমাত্র আমাদের ন্যায্য পাওনা—rightful dues।

২০১০ থেকে ২০১২ পর্যন্ত কাজ করা হাজারো কর্মী ১৫ বছর ধরে এই পাওনার জন্য অপেক্ষা করছে।

আর তার বদলে কী পেলাম?

২৫ ফেব্রুয়ারি ২০২৫:

➤ শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ

➤ নারী-পুরুষ নির্বিশেষে মারধর

➤ বিনা অপরাধে গ্রেপ্তার ও মিথ্যা মামলা

➤ আজ পর্যন্ত Telenor বা Grameenphone একবারও “দুঃখিত” বলেনি।

 

তাই আমরা বলছি: GP-এর সিম ছাড়ুন, কিন্তু নাম্বার নয়!

সবিনয়ে আপনার বিবেকের কাছে অনুরোধ করছি—দয়া করে অন্যায়ের পাশে না দাঁড়িয়ে, ন্যায়ের পাশে থাকুন।

একটি ছোট সিদ্ধান্ত দিয়েই আপনি হাজারো পরিবারকে পুনরায় সাহস দিতে পারেন।

 

“নাম্বার রেখে অপারেটর চেঞ্জ কীভাবে করবেন?”

 

✅ আপনার নতুন অপারেটরের কাস্টমার কেয়ারে যান

✅ আপনার পুরনো GP সিম ও NID দিন

✅ ওরা একই  নাম্বারেই নতুন সিম দেবে

🕒 সময় লাগে মাত্র ১ দিন


এই ছোট্ট পদক্ষেপ দিয়েই আপনি একটি বড় বার্তা দিতে পারেন:


✊ “আমি অন্যায়ের পক্ষে নই, তাই আমি GP বয়কট করছি।”


হাজার হাজার কর্মী ছাঁটাই,

কর্মীদের ন্যায্য পাওনা ১৫ বছর ধরে বকেয়া,

পাওনা চাওয়ার অপরাধে প্রাক্তন কর্মীদের উপর অমানুষিক নির্যাতন, জেল ও মিথ্যা মামলা—

হাজারো পরিবারকে সর্বস্বান্ত করার প্রতিবাদে গ্রামীণফোনকে বয়কটের আহ্বানজানাচ্ছি।

 


— Anwar M Hossain

Petition Initiator

City of Brotherly Love (Philadelphia)

🌐

🔗 facebook.com/war216

🔗 youtube.com/@anwarh216

🔗 bd.linkedin.com/in/anwarmdhossain

 


📌 এখনই সই করুন এই পিটিশনে:

👉 https://www.change.org/JusticeForGPWorkers

Copia il link
WhatsApp
Facebook
Nextdoor
E-mail
X