Atualização do abaixo-assinadoJustice for Grameenphone Workers: Stop the Crackdown, Pay Our Rightful Dues!রবি- বাংলালিংকের একযোগে অভিযোগ, গ্রামীণফোনের বিরুদ্ধে তদন্ত শুরু 🚨
Anwar M HossainPhiladelphia, PA, Estados Unidos
10 de ago. de 2025

রবি- বাংলালিংকের একযোগে অভিযোগ, গ্রামীণফোনের বিরুদ্ধে তদন্ত শুরু 🚨

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি) গ্রামীণফোনের বিরুদ্ধে তদন্তে নেমেছে—অভিযোগ, বাজার দখল রাখতে সিম কার্ড উৎপাদন খরচের নিচে বিক্রি আর অতিরিক্ত ভর্তুকি দিয়ে ছোট অপারেটরদের হাঁসফাঁস করানো।

রবি বলছে, এইভাবে নতুন প্রতিদ্বন্দ্বী টিকতে পারে না, ভোক্তার পছন্দ কমে যায়, উদ্ভাবন বন্ধ হয়। ২০২৩ সালে গ্রামীণফোনের মুনাফা ছিল ৩,৩১০ কোটি টাকা, রবির চেয়ে ১০ গুণ বেশি—এখন সেই টাকা দিয়ে বাজারে আগ্রাসন।

এটাই সেই গ্রামীণফোন, যারা ২০১০-১২ সালের হাজারো কর্মীর ন্যায্য পাওনা (Rightful Dues) এখনও দেয়নি। এখন তদন্তে ধরা পড়ছে বাজারে অন্যায় খেলার জন্যও।

গ্রামীণফোন সব অভিযোগ অস্বীকার করছে, কিন্তু বাংলালিংকও একই অভিযোগ তুলেছে। প্রশ্ন হলো—একযোগে দুই বড় প্রতিদ্বন্দ্বীর অভিযোগ কি শুধু কাকতালীয়? নাকি একটাই সত্য—এই কোম্পানি নিয়ম ভাঙায় ওস্তাদ?

ন্যায্য পাওনার জন্য সই করুন ➡ https://www.change.org/JusticeForGPWorkers

 

Anwar M Hossain 

Petition Initiator 

#JusticeForGPWorkers
#Telenor
#Grameenphone

Copiar link
WhatsApp
Facebook
Nextdoor
E-mail
X