Kampanya güncellemesiJustice for Grameenphone Workers: Stop the Crackdown, Pay Our Rightful Dues!আপডেট: ৪,৭১৩ জন সিগনেটরি! মাত্র ২৮৭ সিগনেচার বাকি!
Anwar M HossainPhiladelphia, PA, Amerika Birleşik Devletleri
Aug 3, 2025

আপডেট: ৪,৭১৩ জন সিগনেটরি! মাত্র ২৮৭ সিগনেচার বাকি!

প্রিয় সহযোদ্ধারা,

আমাদের দাবির পাশে দাঁড়িয়েছে ইতোমধ্যে ৪,৭১৩ জন মানুষ, যারা প্রত্যেকে একেকজন গর্বিত সিগনেটরি। আর মাত্র ২৮৭টি সিগনেচার বাকি পরবর্তী মাইলস্টোনে পৌঁছাতে।

👉 ৬০,০০০ এর বেশি ভিউ হয়েছে এই পিটিশনের।
👉 ৮,৫০০ বারের বেশি শেয়ার হয়েছে নানা মাধ্যমে।
👉 $৫৮০+ ডলার সমর্থকেরা নিজেরা Change.org-কে দিয়েছেন, যাতে পিটিশনটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়।
👉 এই অর্থ পিটিশনের উদ্যোক্তার কাছে আসেনি—এটি সরাসরি Change.org-এর বিজ্ঞাপন সিস্টেমে ব্যয় হয়েছে, যাতে তারা নিজেদের নেটওয়ার্কে এই পিটিশনটি প্রচার করতে পারে (যেমন: অন্যদের ফিডে, ইমেইলে, হোমপেজে রিকমেন্ডেড পিটিশন হিসেবে ইত্যাদি)।

👉 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: ৬৩% সিগনেটরি এসেছে এমনসব জায়গা থেকে, যেগুলো ট্র্যাকই করা যায়নি।
মানে?
👉 মানুষ নিজেরাই ছড়িয়ে দিচ্ছে—কারণ সত্যিটা ছড়িয়ে পড়ছে!

এটা শুধুই সংখ্যা নয়। এটা প্রমাণ যে,
আমরা একা না।
আমাদের দমন করা যাচ্ছে না।

যারা এখনো সিগনেচার করেননি, এখনই সময়।
যারা করেছেন, আপনার সিগনেচার যেনো বৃথা না যায়—তাই শেয়ার করুন।
বন্ধুদের বলুন, পরিবারকে বোঝান, সহকর্মীদের জানান—আপনার আওয়াজই সবচেয়ে বড় শক্তি।

এই আন্দোলনে যেকোনো মানুষ অংশ নিতে পারে—
আপনি বাংলাদেশে, বিদেশে, চাকরিতে, অবসরে, GP-তে কাজ করেছেন বা করেননি—doesn’t matter!

🖊️ পিটিশন লিংক:
https://www.change.org/JusticeForGPWorkers

— Anwar M Hossain
পিটিশন উদ্যোগতাঃ
City of Brotherly Love (Philadelphia)

Hemen destekle
Bu kampanyayı imzala
Bağlantıyı kopyala
WhatsApp
Facebook
Nextdoor
E-posta
X