Kampanya güncellemesiJustice for Grameenphone Workers: Stop the Crackdown, Pay Our Rightful Dues!

Change.org সাকসেস স্টোরি ২: ইউনিলিভারকে মাথা নত করতে বাধ্য করলো ৫৯০ কর্মী

Anwar M HossainPhiladelphia, PA, Amerika Birleşik Devletleri
18 May 2025

Change.org সাকসেস স্টোরি ২: ইউনিলিভারকে মাথা নত করতে বাধ্য করলো ৫৯০ কর্মী

“সত্য আর একতা থাকলে, বড় কোম্পানিও জবাবদিহি করতে বাধ্য হয়”

ভারতের কোডাইকেনাল শহরে ছিল ইউনিলিভার-এর একটি থার্মোমিটার ফ্যাক্টরি।

সেখানে ৫৯০ জন শ্রমিক বছরের পর বছর কাজ করেছেন, না জেনে প্রতিদিন তারা মার্কারি বিষে আক্রান্ত হচ্ছিলেন।

ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পরও কোম্পানি কাউকে কোনো ক্ষতিপূরণ দেয়নি, দেয়নি চিকিৎসা খরচও।


এই অন্যায়ের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ।

২০১৫ সালে Change.org-এ চালু হয় একটি পিটিশন—

“Unilever: Clean Up Your Mess in Kodaikanal

মাত্র কয়েক সপ্তাহে ১.৫ লক্ষের বেশি মানুষ এতে সই করেন।

বিশ্বজুড়ে মিডিয়া কভারেজ হয়, সেলেব্রিটিরা পাশে দাঁড়ায়, এবং ইউনিলিভারের লন্ডন অফিসের সামনেও প্রতিবাদ হয়।

ফলাফল?

২০১৬ সালে ইউনিলিভার অবশেষে মাথা নত করে।

তারা প্রাক্তন শ্রমিকদের সঙ্গে সমঝোতায় পৌঁছায় এবং ক্ষতিপূরণ দিতে রাজি হয়।

যদিও সেটেলমেন্টের অঙ্ক প্রকাশ করা হয়নি, কিন্তু এটিই ছিল এক ঐতিহাসিক জয়—

যেখানে সাধারণ মানুষের ঐক্য একটি আন্তর্জাতিক কোম্পানিকে জবাবদিহি করতে বাধ্য করেছে।

এই গল্প আমাদের মতোই:

-প্রাক্তন কর্মীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল
-Change.org-এ তারা প্রতিবাদ শুরু করেন
-বিশ্বজুড়ে মানুষ পাশে দাঁড়ায়
-শেষমেশ, তারা জয়ী হন


আমরাও পারি। যদি একসাথে থাকি।

আপনার সই-ই হতে পারে পরবর্তী পরিবর্তনের শুরু।

পিটিশনে সই করতে এই লিংকে ক্লিক করুন:

www.change.org/JusticeForGPWorkers

 

আগামীকাল আসছে: Change.org সাকসেস স্টোরি ৩…

#JusticeForGPWorkers

#TelenorAccountability

#GrameenphonePetition

#RespectWorkersRights

#StopCorporateInjustice

Anwar M Hossain

পিটিশন ইনিশিয়েটর

সিটি অফ ব্রাদারলি লাভ (Philadelphia)

Hemen destekle
Bu kampanyayı imzala
Bağlantıyı kopyala
WhatsApp
Facebook
X
E-posta