

ভারতের আসামের চা বাগানগুলোতে দীর্ঘদিন ধরে শ্রমিকরা কাজ করে যাচ্ছিলেন অত্যন্ত কম মজুরি, ন্যূনতম স্বাস্থ্যসেবা, এবং নিরাপদ পানির অভাবের মধ্য দিয়ে। অথচ এই শ্রমিকদের ঘামঝরা পরিশ্রমেই গড়ে উঠেছে ইউনিলিভারের মতো বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ড—যাদের প্রোডাক্ট আমরা প্রতিদিন ব্যবহার করি।
এই অন্যায়ের বিরুদ্ধে Change.org-এ শুরু হয় একটি পিটিশন। দাবিগুলোর মধ্যে ছিল:
শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ,
ইউনিলিভারের দায়িত্ব নেওয়া,
এবং জীবনমান উন্নয়নের জন্য অ্যাকশন নেওয়া।
কী ঘটেছিল এরপর?
পিটিশনটি মাত্র কয়েক সপ্তাহে ২ লক্ষের বেশি সিগনেচার সংগ্রহ করে।
ইন্টারন্যাশনাল মিডিয়া ও হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো বিষয়টি নিয়ে সরব হয়।
ইউনিলিভার অফিশিয়াল স্টেটমেন্টের মাধ্যমে দায় স্বীকার করে।
কোম্পানিটি ক্ষতিপূরণ তহবিল গঠনের পাশাপাশি চা বাগান এলাকায় হেলথ সার্ভিস, স্যানিটেশন ও হাউজিং উন্নয়নের উদ্যোগ নেয়।
এই গল্প আমাদের জন্য কী বার্তা বহন করে?
যখন কোনো বড় কর্পোরেট অন্যায় করে, তখন হাজার হাজার মানুষের ইউনিফায়েড ভয়েসই পারে সেই অন্যায় থামাতে। শুধু লোকাল না—গ্লোবাল লেভেলে এর প্রমাণ আছে।
গ্রামীণফোন (টেলিনর)-এর মতো প্রতিষ্ঠান যখন তাদের কর্মীদের রাইট থেকে বঞ্চিত করে, তখন আপনার একটা সিগনেচারই পারে নতুন ইতিহাস তৈরি করতে।
একটা সাইন অমূল্য। এটা শুধু সই না—এটা অন্যায়ের বিরুদ্ধে আপনার স্ট্যান্ড।
আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের বলুন—পিটিশনে সাইন করুন, জাস্টিসের পাশে থাকুন।
আনোয়ার
পিটিশন ইনিশিয়েটর