Appeal To Safeguard Jadavpur University's Academic Freedom and Autonomy

8,543

The Issue

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি...
– বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (নৈবেদ্য)

প্রতি
মাননীয় আচার্য মহোদয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলিকাতা, পশ্চিমবঙ্গ, ভারত - ৭০০০৩২

বিষয়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার ও  শৈক্ষিক পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন

মাননীয় মহোদয়,

গত ১৯ ও ২০ আগস্টের ঘটনাবলি এবং তৎপরবর্তী সময়কালে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ধারাবাহিক বহিরাগত রাজনৈতিক হস্তক্ষেপ গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়-সন্নিকটে ও শিক্ষাপ্রাঙ্গণের অভ্যন্তরে বহিরাগত রাজনৈতিক নেতা ও কর্মীদের অংশগ্রহণে লাগাতার কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা, শিক্ষা এবং স্বাধিকারের জন্য এক গভীর উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে বহিরাগত রাজনৈতিক সমাবেশ ও শক্তিপ্রদর্শনের ক্ষেত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষা পরিষদ ও ডন সোসাইটির আদর্শে গড়ে ওঠা শিক্ষা, গবেষণা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক বৌদ্ধিক চর্চার এক স্বাধীন পরিসর। মুক্ত ও সমালোচনামূলক চিন্তা, বহুত্ববাদের চর্চা ও তার লালন এই প্রতিষ্ঠানের উৎকর্ষের অন্যতম ভিত্তি। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার এবং শিক্ষক ও শিক্ষার্থীদের শৈক্ষিক স্বাধীনতা শিক্ষা ও গবেষণার উৎকর্ষের জন্য একান্ত অপরিহার্য শর্ত। তাই যেকোনও বহিরাগত রাজনৈতিক বা সরকারি হস্তক্ষেপ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীন শৈক্ষিক পরিসরকে সুরক্ষিত রাখা জরুরি।

আমরা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আপনার কাছে আবেদন জানাচ্ছি —
১) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার, শিক্ষা ও গবেষণার স্বাধীনতা এবং উৎকর্ষ সুরক্ষিত করার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক;
২) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বহিরাগত রাজনৈতিক কর্মসূচি ও হস্তক্ষেপ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক;
৩) বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ, নিরাপদ এবং রাজনৈতিক ও সরকারি চাপমুক্ত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা হোক।

বিনীত,
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, প্রাক্তনী ও শুভানুধ্যায়ীবৃন্দ

avatar of the starter
Subhendu BPetition Starter

Supporter Voices

Petition Updates