Iffat AhmedDhaka, Bangladesh
Nov 1, 2025

আবার সিম রিসাইকেলের একটা ব্যাপার নজরে এসেছে। যাতে ১১ মাস কোন সিম অব্যবহৃত থাকলে সেটা রিসাইকেলে চলে যায়। অথচ রিইসাইকেল করাটাই অবৈধ ঘোষণা করা উচিত। আপনি নিজের nid দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা সিম টাকা দিয়ে কিনলেন। সেটা আপনার সম্পত্তি। আপনি যতদিন ইচ্ছা সেটা ব্যবহার করবেন, বিক্রি করবেন। নাইলে সারেন্ডার করে দিবেন।
আপনার টাকা দিয়ে কেনা সিম আরেকজনের নামে সরকার বা কোন কোম্পানী আবার বিক্রি করতে পারে না। এতে জনসাধারণের সম্পত্তির অধিকার সরাসরি ক্ষুন্ন হয়।
কেননা
প্রথমত টাকা দিয়ে সিম কেনা হল, সেটা সিম কোম্পানি খেয়ে নিল। দ্বিতীয়ত আপনি সিমে যে রিচার্জ করেছেন, সেটাও তারা খেয়ে নিল।
আরো কথা আছে, আপনি নিজের পকেটে বা ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা রাখেন, সেটার কি মেয়াদ হয়? তাহলে সেটা সিমের ভেতর রিচার্জ করলে টাকার মেয়াদ কেন হবে? টাকা তো টাকাই, এর আবার মেয়াদ হয় নাকি।
বিটিআরসি এবং মোবাইল সার্ভিস প্রোভাইডারদের এসব স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা আইনিভাবে দাঁড়াতে যাচ্ছি। আমাদের পাশে থেকে আমাদের হাতকে শক্তিশালী করুন।
সাইন করুন, শেয়ার করুন।

   

 

 

Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X