Sexual Orientation & Gender Identity, Bangladesh. যৌন অভিমুখিতা ও লিঙ্গ পরিচয়, বাংলাদেশ।

The Issue
বাংলাদেশের সংবিধানে উল্লেখিত বৈষম্য করা যাবে না এমন মানদণ্ডের তালিকায় "যৌন অভিমুখিতা" এবং "লিঙ্গ পরচয়"কে অন্তর্ভুক্ত করা হুউক। Include “sexual orientation” and “gender identity” to the list of criteria mentioned in Bangladesh's Constitution, that prohibits discrimination on the basis of.
*****************************
Please scroll below for English.
বাংলাদেশের বর্তমান সরকার বিগত সরকারের আমলে সৃষ্ট এবং অধিকাংশ রাজনৈতিক দল দ্বারা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে দায়বদ্ধ বলে ঘোষণা দিয়েছে, যদিও সেই বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের কিছু দ্বিমত রয়েছে। সেই দ্বিমত সত্ত্বেও, দিনের শেষে উপযুক্ত সাংবিধানিক সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে — এই প্রত্যাশায় একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে এই আবেদন বা পেটিশনটি উপস্থাপন করা হলো।
জুলাই সনদের ৯ নম্বর প্রস্তাবনায় “মৌলিক অধিকারসমূহের তালিকা সম্প্রসারণ” শিরোনামের একটি অনুচ্ছেদে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা বিভিন্ন মানদণ্ডকে সকল নাগরিকের মৌলিক অধিকারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে এবং এ বিষয়ে উপযুক্ত সাংবিধানিক পরিবর্তন ও আইন প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে। তাদেরই সংবিধান সংস্কার প্রতিবেদনের প্রস্তাবনা শাখায় “মৌলিক অধিকার ও স্বাধীনতা” শিরোনামের ৪ নম্বর অনুচ্ছেদে বৈষম্য থেকে সুরক্ষা দেওয়ার জন্য যে মানদণ্ডগুলো উল্লেখ করা আছে, তা হুবহু নিচে তুলে ধরা হলোঃ
৪. কমিশন সুপারিশ করছে যে, সংবিধানে অননুমোদিত বৈষম্যের যে সীমিত তালিকা আছে, তা পরিবর্তন করে এমন একটি তালিকা করা হোক, যেখানে ধর্ম, জাতি, বর্ণ, গায়ের রং, নৃগোষ্ঠী, ভাষা, সংস্কৃতি, লিঙ্গ, রাজনৈতিক মত, শারীরিক বা মানসিক অক্ষমতা, অর্থনৈতিক অবস্থা, জন্মস্থান—এই সবসহ আরও অনেক কারণ অন্তর্ভুক্ত থাকবে (পৃষ্ঠা ৪৮, সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন, ১৫ জানুয়ারি ২০২৫)।
এই অবেদনটির মাধ্যমে দাবি করা হচ্ছে যে, এই বর্ধিত তালিকায় “যৌন অভিমুখিতা” এবং “লিঙ্গ পরিচয়”কে অন্তর্ভুক্ত করা হউক।
একজন মানুষের প্রতি যৌন আকর্ষণ এবং/অথবা প্রেম অনুভব করার জৈবিক ও মানসিক প্রক্রিয়ার নামই হচ্ছে যৌন অভিমুখিতা। “ব্রড ইনস্টিটিউট”-এর একটি গবেষণামূলক নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে একজন মানুষের নানা বংশাণুর (জিনের) জটিল পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে তার যৌন অভিমুখিতা নির্ধারিত হয়। অর্থাৎ এটি একটি জৈবিক বাস্তবতা।
আপনি যদি বিপরীত লিঙ্গের কারও প্রতি যৌন আকর্ষণ অনুভব করেন বা তার প্রেমে পড়েন, তাহলে আপনি বিষমকামী বা স্ট্রেইট বা হেটেরোসেক্সুয়াল। আর যদি একই লিঙ্গের কারও প্রতি আকৃষ্ট হন বা তার প্রেমে পড়েন, তাহলে আপনি সমকামী বা হোমোসেক্সুয়াল (পুরুষ হলে গে, নারী হলে লেসবিয়ান)। আর যদি উভয় লিঙ্গের প্রতিই আকর্ষণ অনুভব করেন বা প্রেমে পড়তে পারেন, তাহলে আপনি উভকামী বা বাইসেক্সুয়াল।
আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি নিবন্ধে বর্ণনা করা হয়েছে যে, কাউন্সেলিং, থেরাপি, বৈদ্যুতিক শক, ধর্মীয় উপদেশ, কালোজাদু, জোরপূর্বক বিপরীত লিঙ্গের সঙ্গে কাউকে বিয়ে দেওয়া, এমনকি তার সঙ্গে যৌন সম্পর্ক — এসব কিছুই একজন সমকামী মানুষকে বিষমকামী বানাতে পারে না (উল্টোটাও তাই)। অর্থাৎ একজন মানুষের যৌন অভিমুখিতা অপরিবর্তনীয়।
একজন মানুষের জৈবিক লিঙ্গ (অর্থাৎ অন্য মানুষ একজনকে যে রূপে দেখে) ছাড়াও রয়েছে তার লিঙ্গ পরিচয় — অর্থাৎ নিজের গভীরতম ভেতর থেকে (অনেক সময় শৈশব থেকেই) নিজেকে কীভাবে উপলব্ধি করে। অধিকাংশ মানুষের ক্ষেত্রে, অর্থাৎ সিসজেন্ডারদের ক্ষেত্রে, এই দুটি বিষয় এক হলেও, কিছু মানুষের ক্ষেত্রে এই দুটি সম্পূর্ণ বিপরীত। এরা হলো আমাদের রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার বন্ধুরা।
এই অসামঞ্জস্যতার পেছনে রয়েছে “জেন্ডার ডিসফোরিয়া” নামক একটি অবস্থা, যা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একটি নিবন্ধে বর্ণনা করা হয়েছে। এই অবস্থাটি অপরিবর্তনীয়, যদিও হরমোন চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জৈবিক লিঙ্গকে তাদের লিঙ্গ পরিচয়ের কাছাকাছি এনে এই অসামঞ্জস্যতাজনিত মানসিকভাবে পঙ্গুকর যন্ত্রণাটি লাঘব করা যায়। এই লিঙ্গ পরিচয় — হোক তা ট্রান্সজেন্ডারদের বা সিসজেন্ডারদের — মূলত জন্মগত এবং অপরিবর্তনীয়।
যৌন অভিমুখিতা এবং লিঙ্গ পরিচয় যেহেতু জৈবিক এবং অপরিবর্তনীয়, সেহেতু এগুলোর ভিত্তিতে বাংলাদেশ ২.০-এ কোনো প্রকার রাষ্ট্রীয় বৈষম্য মেনে নেওয়া যাবে না। এই উদ্দেশ্যে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশের সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদে — যেখানে বলা আছে, “কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না” — সেখানে বৈষম্য করা যাবে না এমন মানদণ্ডের তালিকায় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত সকল মানদণ্ড যুক্ত করার পাশাপাশি “যৌন অভিমুখিতা” এবং “লিঙ্গ পরিচয়”কেও অন্তর্ভুক্ত করা হউক।
এই দুটি মানদণ্ড অন্তর্ভুক্ত হলে যৌন সংখ্যালঘু (এলজিবিটি) সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সকল ধরনের বৈষম্য সংবিধানগতভাবে নিষিদ্ধ হবে। প্রয়োজনে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুরক্ষা লাভ করতে সক্ষম হব এবং রাষ্ট্রে আমাদের ন্যায্য অবস্থান নিশ্চিত করতে পারব। কোনো পক্ষপাতদুষ্ট বাড়িওয়ালা যদি আমাদের ভাড়াকৃত বাসস্থান থেকে উচ্ছেদ করে, অথবা কোনো প্রতিষ্ঠান প্রমাণিত বৈষম্যের ভিত্তিতে আমাদের চাকরিচ্যুত করে, সেই ক্ষেত্রে আশ্বাস ও ন্যায়বিচারের জন্য আমরা আমাদের প্রিয় সংবিধানের দিকেই প্রত্যাশাভরে তাকাতে পারব।
The current government of Bangladesh has declared that it is committed to implementing the July Charter, which was formulated during the tenure of the previous government and signed by most political parties. However, there remain some disagreements between the government and opposition parties regarding the method and process of its implementation. Despite these differences, with the expectation that the July Charter will ultimately be implemented through appropriate constitutional reforms, this petition is being presented focusing on a specific issue.
In the 9th item of proposals in the July Charter, under the heading “Expansion of the List of Fundamental Rights,” there is a call to bring the various criteria recommended by the National Consensus Commission, under the scope of fundamental rights for all citizens, along with a request for appropriate constitutional amendments and legislative measures. In their constitutional reform report, under the proposal section titled “Fundamental Rights and Freedoms,” Article 4 outlines the criteria for protection against discrimination. These are reproduced below:
4. The Commission recommends that the existing limited list of prohibited grounds of discrimination in the Constitution be revised to include a broader list, encompassing religion, ethnicity, race, skin color, indigenous identity, language, culture, gender, political opinion, physical or mental disability, economic status, place of birth — along with many other factors (Page 48, Constitutional Reform Commission Report, 15 January 2025).
Through this petition, it is demanded that “sexual orientation” and “gender identity” be included in this expanded list.
Sexual orientation refers to the biological and psychological process through which a person experiences sexual attraction and/or romantic feelings toward others. A research article by the Broad Institute mentions that that an individual’s sexual orientation is determined through complex interactions among multiple genes. In other words, it is a biological reality.
If you feel sexual attraction toward, or fall in love with, someone of the opposite sex, you are heterosexual or straight. If you are attracted to or fall in love with someone of the same sex, you are homosexual (gay for men, lesbian for women). If you are attracted to both sexes, you are bisexual.
An article by the American Psychological Association explains that counseling, therapy, electric shock, religious instruction, black magic, forced marriage to someone of the opposite sex, or even sexual relations with them — none of these can change a homosexual person into a heterosexual one (and vice versa). This demonstrates that sexual orientation is immutable.
Beyond a person’s biological sex (that is, how others perceive them), there is also gender identity — how a person deeply perceives themselves from within, often from early childhood. For most people (i.e. cisgender individuals), these two align perfectly. However, for some people, they are fundamentally opposite. These individuals are our transgender friends.
This incongruence is associated with a condition known as gender dysphoria, as described in an article by the American Psychiatric Association. This condition is also immutable. However, through hormone therapy and surgical interventions, a person’s biological sex can be brought closer to their gender identity, thereby alleviating the psychologically debilitating distress caused by this incongruence. Gender identity — whether of transgender or cisgender individuals — is fundamentally innate and unchangeable.
Since both sexual orientation and gender identity are biological and immutable, any form of state discrimination based on these grounds cannot be accepted in Bangladesh 2.0. Therefore, it is demanded that Article 28 of the Constitution of Bangladesh — which states that “the State shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex or place of birth” — be expanded to include all criteria recommended by the Consensus Commission, along with the explicit inclusion of “sexual orientation” and “gender identity.”
If these two criteria are included, all forms of discrimination against members of the LGBT community will become constitutionally prohibited. We will then be able to seek protection from law enforcement when necessary and secure our rightful place in the state. If a prejudiced landlord evicts us from rented housing, or if an institution dismisses us from employment based on proven discrimination, we will be able to look to our Constitution with hope and confidence for justice and redress.

18

Petition Updates
Share this petition
Petition created on 19 April 2026