Petition updateJustice for Grameenphone Workers: Stop the Crackdown, Pay Our Rightful Dues!আদালত কর্পোরেটদের ‘কমফোর্ট জোন’ — আর আমাদের জন্য সময়ের কবরস্থান!
Anwar M HossainPhiladelphia, PA, United States
9 Jul 2025

সম্প্রতি টেলিনর আমাদের রিপোর্টের জবাবে যা বলেছে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল  — আজকের বিশ্বে আদালত ধনী কোম্পানিগুলোর আশ্রয়স্থল হয়ে উঠেছে।

টেলিনর  বলেছে:

“বিষয়টি আদালতে বিচারাধীন, তাই মন্তব্য করতে পারি না।”

প্রশ্ন হলো—আদালত কাদের জন্য?
রাজীবের জন্য তো নয়, যিনি বিনা চিকিৎসায় জীবন দিতে বাধ্য হয়েছেন।
শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের জন্য তো নয়, যারা এখনও ভয় আর দুঃস্বপ্ন নিয়ে বাঁচছেন।

আদালত, আইনি জটিলতা, আর বছরের পর বছর ঝুলে থাকা কেস — এগুলো সেই অস্ত্র, যেগুলো দিয়ে কর্পোরেটরা নিজেদের দায় এড়িয়ে যায়।
তারা জানে — সেখানে টাকা দিয়ে সময় কেনা যায়, জবাবদিহিতা নয়।

কিন্তু জনগণের পিটিশনে সময় কেনা যায় না।
৪০০০-এর বেশি মানুষ এই ন্যায়বিচারের আওয়াজে শামিল হয়েছেন — কারণ তারা জানেন, এই লড়াই কোর্টের চেয়েও বড়।

প্রতিবাদকারীরা এখন জামিনে — কিন্তু তারা এখনও বিচার পায়নি।
আর টেলিনর এখনও মুখ বন্ধ করে আছে।

আপনিই পারবেন এই নীরবতা ভাঙতে:

• এই আপডেটটি শেয়ার করুন
• পিটিশনে আরও ৫ জনকে সই করান: https://www.change.org/JusticeForGPWorkers
• যারা মানবাধিকার, শ্রমিক অধিকার ও আন্তর্জাতিক জবাবদিহিতা চান — তাদের ট্যাগ করুন

এই লড়াই চলবেই — কারণ শুধু আদালত নয়, জনগণের শক্তিই আমাদের শেষ ভরসা।


Anwar M Hossain

City of Brotherly Love (Philadelphia)
🌐
🔗 facebook.com/war216
🔗 youtube.com/@anwarh216
🔗 bd.linkedin.com/in/anwarmdhossain

#JusticeForGPWorkers #CorporateComfortZone #CourtDelayIsInjustice #TelenorSilence #February25Protest #RajibDeservedBetter #NorwayParliament #Grameenphone #RightfulDue

 

Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X