Aggiornamento sulla petizioneJustice for Grameenphone Workers: Stop the Crackdown, Pay Our Rightful Dues!কোর্ট জিপি-টেলিনরের ‘কমফোর্ট জোন’। কিন্তু এই পিটিশন? সরাসরি চাপ গিয়ে পড়ছে টেলিনরের বুকে!
Anwar M HossainPhiladelphia, PA, Stati Uniti
5 lug 2025

“কোর্ট কেস চলুক তার গতিতে — আমরাও চুপ নেই। এই পিটিশনের প্রতিটা সই এখন টেলিনরের ঘাড়ের ওপর বোঝার মতো চেপে বসেছে।”

 

⚖️ কোর্ট কেস কর্পোরেটদের ঘরের মাঠ।

ওরা জানে কিভাবে বছরের পর বছর ধরে প্রক্রিয়াকে বিলম্বিত করতে হয়।

ওদের আছে লাখ টাকার ল’ ফার্ম, প্রচুর সময় আর অভিজ্ঞতা।

 

কিন্তু পাবলিক প্রেসার?

 

ওটা ওদের ভয় — কারণ সেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে।

আর পিটিশনই সেই জনচাপ তৈরির শক্তিশালী অস্ত্র।

 

পিটিশন মানে শুধু কিছু সই নয়।

এটা হচ্ছে —

একটা প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে বলে:

“আমরা ন্যায্যতা চাই, এখনই চাই।”

 

ইতিহাস থেকে প্রমাণ:

২০১৫-তে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে কুকুর হত্যার পরিকল্পনা পিটিশনের জোরেই বন্ধ হয়েছিল।


মার্কিন FDA-ও পশুদের উপর নিষ্ঠুর টেস্ট বন্ধ করতে বাধ্য হয়েছে, আদালতের নয়, Change.org পিটিশনের জোরে।

আর Standing Rock-এর সেই ডাকোটা পাইপলাইন আন্দোলন?
কোর্টে কেস চলছিল ঠিকই,
কিন্তু প্রকৃত চাপ এসেছিল Change.org পিটিশন, মানুষজনের একসঙ্গে দাঁড়ানো আর ক্যাম্পেইনের মধ্য দিয়ে।
এটাই ছিল গেমচেঞ্জার।

 

আমাদের ক্ষেত্রেও তার প্রমাণ মিলেছে:

 

৪,০০০+ মানুষ সই করেছেন
কিছু নরওয়েজিয়ান এমপি আমাদের পাশে দাঁড়িয়েছেন
আর Telenor-এর CEO আমাকে LinkedIn-এ ব্লক করে দিয়েছেন — কারণ আমাদের আওয়াজ ওদের গায়ে লাগছে!

 

তাই আর দেরি নয় —

 

নিজের মতো করে পোস্ট করুন
সাংবাদিকদের ট্যাগ করুন
এমপিদের ইমেইল করুন
বন্ধুদের বলুন —

 

এই আন্দোলন শুধু কোর্টরুমে না — এটা রাস্তায়, অনলাইনে, আর জনগণের মনে চলছে।

 

এখনই সময় — আওয়াজ তুলুন, সই করুন, ছড়িয়ে দিন:

🔗 https://www.change.org/JusticeForGPWorkers

এই আন্দোলনে যেকোনো মানুষ অংশ নিতে পারে—আপনি বাংলাদেশে, বিদেশে, চাকরিতে, অবসরে, GP-তে কাজ করেছেন বা করেননি—doesn’t matter!

 

Anwar M Hossain

Petition initiator 

City of Brotherly Love (Philadelphia)

🌐

🔗 facebook.com/war216

🔗 youtube.com/@anwarh216

🔗 bd.linkedin.com/in/anwarmdhossain

Copia il link
WhatsApp
Facebook
X
E-mail