Обновление к петицииJustice for Grameenphone Workers: Stop the Crackdown, Pay Our Rightful Dues!Change.org সাকসেস স্টোরি ৬: “Tip দিলে Uber ড্রাইভাররাও হাসে” — Petition বদলে দিল RideSharing দুনিয়া!
Anwar M HossainPhiladelphia, PA, Соединенные Штаты
23 мая 2025 г.

“Uber ড্রাইভাররাও মানুষ”—এই একটা স্লোগান দিয়েই শুরু হয়েছিল আন্দোলন।

একজন ইউনিয়ন কর্মী এবং Uber চালক Change.org-এ একটা পিটিশন চালু করেন। দাবি ছিল—Uber অ্যাপে Tip দেওয়ার অপশন চালু করতে হবে।

কারণ?

Uber-এর নীতিতে আগে লেখা থাকত—“No tipping necessary”—মানে, যাত্রী চাইলে টাকা দিতে পারে, কিন্তু অ্যাপে কোনো অপশন ছিল না।

ফলে হাজার হাজার ড্রাইভার, যারা দিনে ১২-১৪ ঘণ্টা কাজ করতেন, বঞ্চিত হতেন একটুখানি appreciation-এর থেকে।

Petition-এর বক্তব্য ছিল স্পষ্ট—

“আমরা রোবট না। মানুষ আমাদের খুশি হলে Tips দিতে চায়—Uber কেন সেই খুশি আটকে রাখবে?”

লক্ষাধিক মানুষ পিটিশনে সই করলেন। আন্দোলন ছড়িয়ে পড়ল।

CNN, Washington Post, New York Times—সবাই এই নিয়ে রিপোর্ট করল।

২০১৭ সালে Uber বাধ্য হয়ে তাদের অ্যাপে tipping অপশন চালু করল।

এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ policy পরিবর্তন হলো—

 • Cancellation fee চালু হলো

 • Earnings summary আরও স্বচ্ছ হলো

 • Flexible hour রক্ষা করা হলো

এই ছোট্ট পিটিশন আজ কোটি কোটি Uber চালকের জীবনে পরিবর্তন এনেছে।

কেন এই গল্প আমাদের জন্য গুরুত্বপূর্ণ?

কারণ আমরা যারা গ্রামীণফোনে কাজ করেছি, তারা জানি—একটা কোম্পানির কাছে কী চেয়েছিলাম।

আমরা চেয়েছি ৫% profit share, যেটা দেশের আইনেই আছে।

GP সেটার তোয়াক্কা না করে deny করেছে। আর প্রতিবাদ করায় সহকর্মীদের উপর চলেছে crackdown।

এই Uber-এর সাকসেস স্টোরি প্রমাণ করে—একটা signature বদলে দিতে পারে পুরো narrative।

এই আন্দোলনে যেকোনো মানুষ অংশ নিতে পারে—আপনি বাংলাদেশে, বিদেশে, চাকরিতে, অবসরে, GP-তে কাজ করেছেন বা করেননি—doesn’t matter!

সই করুন আমাদের Petition-এ:

www.change.org/JusticeForGPWorkers

 

Anwar M Hossain

Petition Initiator

City of Brotherly Love (Philadelphia)

Скопировать ссылку
WhatsApp
Facebook
Nextdoor
Эл. почта
X