Bangladesh Beyond Quit or Die: Safer Alternatives for a Healthier Future

The Issue
বিশ্বজুড়ে তামাক সেবন একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীতে এক বিলিয়নেরও বেশি মানুষ এ আসক্তির শিকার, আর প্রতি বছরই এই সংখ্যা বেড়েই চলেছে। শুধু বাংলাদেশেই প্রতিবছর ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ তামাক-সংশ্লিষ্ট কারণে অকাল মৃত্যুবরণ করেন। তামাক আসক্তরা কার্যকর সহায়তা ও নির্ভরযোগ্য বিকল্পের অভাবে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন, তা হচ্ছে, ‘কুইট অর ডাই’। এর ফলে পরিবারগুলো বিপর্যস্ত হয় এবং দেশের জনস্বাস্থ্য ভয়াবহ চাপের মুখে পড়ে। আমরা আর এই সংকটকে উপেক্ষা করতে পারি না, বিশেষ করে যখন বিশ্বব্যাপী তামাক থেকে নিরাপদ বিকল্পে রূপান্তরের পথ পরীক্ষিত ও কার্যকর সমাধান আমাদের সামনে আছে। সাম্প্রতিক গবেষণা বলছে, সঠিকভাবে নিয়ন্ত্রিত নিরাপদ বিকল্প (যেমন ই-সিগারেট ইত্যাদি) প্রচলিত তামাকের তুলনায় অনেক কম ক্ষতিকর এবং আসক্ত মানুষকে স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনার সুযোগ দেয়। এ প্রমান অস্বীকার করা জীবন রক্ষাকারী তো নয়-ই, বরং মানুষকে অনিরাপদ ও নিয়ন্ত্রণহীন পণ্যের দিকে ঠেলে দেয় এবং অবৈধ বাজারকে আরও শক্তিশালী করে। বাংলাদেশের পক্ষে এই ভুল করার কোনো সুযোগ নেই।
নিষেধাজ্ঞা মানেই সুরক্ষা নয়। বাংলাদেশ এমন ব্যর্থ নীতি গ্রহণ করার সামর্থ্য রাখে না, যা ভারত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দেশে অবৈধ বাজারকে উসকে দিয়েছে এবং সরকারের নিয়ন্ত্রণকে দুর্বল করেছে। শুধু ‘কুইট অর ডাই’ এমন দ্বিমুখী সিদ্ধান্ত কার্যকর নয়। আমাদের জনগণের সুস্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন আরও মানবিক বিকল্প পথ। সঠিকভাবে নিয়ন্ত্রিত নিরাপদ বিকল্প মানুষের জন্য তামাক আসক্তি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাহিদাকে কালো বাজারে ঠেলে দেয়, যেখানে অনিরাপদ ও নিয়ন্ত্রণহীন পণ্য বিক্রি হয় এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। আমরা ইতিমধ্যেই এসব দেশের অভিজ্ঞতায় তা দেখেছি, আর বাংলাদেশে সেই ভুলের পুনরাবৃত্তি ঘটানো চলবে না।
আমাদের দেশের ভবিষ্যতের জন্য এখনই দায়িত্বশীল ও দূরদর্শী পদক্ষেপ নেওয়া জরুরি। বর্তমানে সরকার ‘ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ’-এ সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে, যেখানে নিরাপদ বিকল্প পণ্যগুলোকে ভুলভাবে তামাকসদৃশ হিসেবে শ্রেণিবদ্ধ করে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এ সংশোধনীগুলোকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বাস্তবে এফসিটিসি যে নির্দেশনা দিয়েছে তাতে ক্ষতি কমানোর কৌশল এবং নিরাপদ বিকল্পের সঠিক নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত আছে। প্রচলিত ভুল ধারণার বিপরীতে, এফসিটিসি-এর অনুচ্ছেদ ৫.৩ বলছে, শিল্পখাতের সঙ্গে খোলামেলা ও স্বচ্ছভাবে যোগাযোগ করা উচিত, তবে যেন স্বাস্থ্যনীতিতে অযথা প্রভাব না পড়ে। কিন্তু কম ঝুঁকিপূর্ণ পণ্যকে সম্পূর্ণ নিষিদ্ধ করা আসলে এফসিটিসি-এর মূল লক্ষ্যবস্তুর সঙ্গে সাংঘর্ষিক এবং একটি ভারসাম্যপূর্ণ, বৈজ্ঞানিক প্রমাণভিত্তিক নীতি গঠনে বড় বাধা হয়ে দাঁড়ায়। এমন নীতি জনস্বাস্থ্য ও ভোক্তাদের বাস্তব প্রয়োজনকেও উপেক্ষা করে। এছাড়া এফসিটিসি-এর নির্দেশিকার অনুচ্ছেদ ১(ডি)-তেও বলা হয়েছে, তামাক নিয়ন্ত্রণ কৌশলের অংশ হিসেবে ক্ষতি কমানোর উদ্যোগ (যেমন নিরাপদ বিকল্পের নিয়ন্ত্রণ) গ্রহণ করতে হবে। পাশাপাশি সরকারকে উৎসাহিত করা হয়েছে যেন তারা সব স্টেকহোল্ডার, শিল্পখাতসহ, একটি নিয়ন্ত্রিত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আলোচনায় অন্তর্ভুক্ত করে।
তামাকের নিরাপদ বিকল্প, বিশেষ করে কম ঝুঁকিপূর্ণ পণ্যগুলো যা মানুষকে ধূমপান থেকে দূরে যেতে সহায়তা করে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা আসলে এফসিটিসি-এর মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এতে করে জনস্বাস্থ্যের অগ্রাধিকার ও ভোক্তাদের আচরণ দুটিকেই সমান গুরুত্ব দেয় এমন একটি ভারসাম্যপূর্ণ ও প্রমাণভিত্তিক নীতি তৈরি ব্যহত হবে। বাংলাদেশকে এখন আরও স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে যেখানে জীবন বাঁচানো যাবে এবং একইসাথে অন্য দেশের মতো নিষেধাজ্ঞার ব্যর্থতা পুনরাবৃত্তি হবে না। ইতোমধ্যে ইউএই, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ক্ষতি কমানোর নীতি গ্রহণ করেছে। এসব দেশে নিরাপদ বিকল্পগুলো কঠোর নিয়ন্ত্রণের (যেমন ফ্লেভার কন্ট্রোল) মাধ্যমে চালু রাখা হয়েছে, যাতে তরুণদের সুরক্ষা নিশ্চিত হয় এবং প্রাপ্তবয়স্করা স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়ার সুযোগ পান। এ নীতি প্রমাণিতভাবে জনস্বাস্থ্যের ক্ষতি কমিয়েছে, স্বাস্থ্য-সুরক্ষা খরচ কমিয়েছে, সরকারি রাজস্ব রক্ষা করেছে এবং আরও টেকসই ভবিষ্যতের পথ তৈরি করেছে। যদি তামাকজাত পণ্য পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব না হয়, তবে নিরাপদ বিকল্প নিষিদ্ধ করারও কোনো যৌক্তিকতা নেই। যখন তরুণদের কাছে সিগারেটের মতো ক্ষতিকর পণ্য সহজলভ্য, তখন মূল লক্ষ্য হওয়া উচিত সেই প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা। ‘কুইট অর ডাই’ নীতির পরিবর্তে প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের জন্য নিরাপদ বিকল্পই আসক্তি ছাড়ার বাস্তব উপায়।
সুতরাং, নিরাপদ বিকল্পগুলোর সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশ করতে পারে—
- ক্ষতি কমিয়ে লাখো মানুষকে প্রতিরোধযোগ্য রোগ থেকে রক্ষা করা
- বয়সসীমা ও স্পষ্ট আইন প্রয়োগের মাধ্যমে তরুণদের সুরক্ষা নিশ্চিত করা
- অবৈধ বাজার প্রতিরোধ করে একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত বাজার তৈরি করা
- সঠিক কর রাজস্ব অর্জন করা, যা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজে লাগবে, অবৈধ মুনাফায় নয়
- প্রতিটি নাগরিকের সচেতন ও নিরাপদ সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুরক্ষিত রাখা
প্রতিটি বাংলাদেশির অধিকার আছে নিরাপদ বিকল্প বেছে নেওয়ার, যাতে তারা অবৈধ পণ্য বা কঠিন সিদ্ধান্তের দিকে না যায়। সরকারের উচিত বিজ্ঞান এবং মানবিকতার দৃষ্টিকোণ থেকে নিরাপদ বিকল্প নিয়ন্ত্রণ করে আসক্ত মানুষদের জন্য সঠিক মুক্তির পথ তৈরি করা।
Tobacco consumption has become a critical health issue all over the world. With over 1 billion people afflicted by this addiction globally, the number continues to increase every year. In Bangladesh, every year, more than 1.6 lac Bangladeshi citizens die due to tobacco addiction. Without any credible options for quitting people addicted to tobacco are left with no option but to either quit or die. Entire families are left devastated, and our public’s health bears the crushing cost. We cannot ignore this crisis any longer, when there are globally tried and tested avenues to transition from tobacco consumption i.e. utilizing safer alternatives. Research now confirms that regulated safer alternatives (such as e-cigarettes etc.) provide a much lower-risk option, giving people a real chance to reduce harm and improve their health. Ignoring this evidence doesn’t protect lives. Instead, it drives people toward unsafe, unregulated products and fuels the illicit markets. Bangladesh cannot afford to make this mistake.
Prohibition is not protection; Bangladesh cannot afford failed policies enforcing blanket bans, which in countries such as India, Australia, Singapore, and Thailand, have spurred illicit markets and resulted in the government losing control of the situation. A binary choice - quit or die, does not work. Instead, we need a third more humane pathway for our people to safeguard their health. Regulated safer alternatives provide an option to help people transition out of tobacco addiction. Total bans push demand underground, creating unregulated markets peddling unsafe products that threaten public health - an outcome we've seen in these aforementioned countries and risk repeating in Bangladesh.
It is imperative that we take a stand for our country's future by pursuing a prudent path forward. Currently, the government is drafting amendments to the ‘Smoking and Tobacco Products Usage (Control) Ordinance’ that wrongly classify safer alternatives as tobacco-adjacent products and propose their permanent ban. While these amendments claim alignment with the Framework Convention on Tobacco Control (FCTC), it is important to clarify that the FCTC’s guidelines, which Bangladesh has committed to, support harm reduction strategies, including the regulation of safer alternatives. Contrary to misconceptions, Article 5.3 emphasizes open, transparent interactions with industry without undue influence on public health policy. Imposing broad bans on reduced-risk products contradicts the FCTC’s intent and hampers the development of balanced, evidence-based regulations that can effectively address public health concerns and consumer needs. Article 1.d of the guidelines also formulates tobacco control as including harm reduction strategies (including the regulation of safer alternatives), thereby encouraging governments to involve all stakeholders including industry in a governed and transparent environment.
Imposing blanket bans on safer alternatives to tobacco, particularly reduced-risk products that can help addicts transition away from smoking, risks contradicting the FCTC’s intent by hindering the creation of balanced, evidence-based regulations that address both public health priorities and consumer behavior. Bangladesh deserves a smarter approach that saves lives without repeating the failures of prohibition seen elsewhere. Progressive countries such as the UAE, Indonesia, Pakistan, Malaysia, Saudi Arabia, USA, Japan and members of the EU have already embraced harm reduction policies, offering safer alternatives under strict regulation (including flavor controls) to protect youth while empowering individuals to make healthier choices. This model has proven effective in reducing harm towards public health, lowering healthcare costs, safeguarding public revenue, and creating a more sustainable future. If tobacco products cannot be banned, safer alternatives should not be banned either. When youth has access to tobacco products such as cigarettes, it is imperative to curb that access rather than banning safer alternatives which are the only option adult smokers have to quitting this addiction – as opposed to the quit or die approach.
Therefore, through the regulation of safer alternatives, Bangladesh can:
- Reduce harm and protect millions from preventable disease
- Protect youth through strict age limits with clear regulation and enforcement
- Prevent illicit trade of such products creating a safer and controlled market
- Benefit from proper tax revenue that goes towards the prosperity of the nation – and not towards illicit profits
- Defend the right of every citizen to make informed, safe choices
Every Bangladeshi deserves the right to choose safer options, rather than being forced into illicit markets or impossible choices, and the government must take a conscious, sovereign decision - guided by science and compassion - not to endorse tobacco consumption, but to regulate safer alternatives and provide a proven path to recovery for our people struggling with addiction.

21,094

Supporter Voices
Petition created on 4 September 2025