Petition updateSexual Orientation & Gender Identity, Bangladesh. যৌন অভিমুখিতা ও লিঙ্গ পরিচয়, বাংলাদেশ।

বিশেষ সংসদীয় কমিটির সঙ্গে যোগাযোগ করুন

Riaz OsmaniLondon, ENG, United Kingdom
Sep 22, 2026

English version of this update is in the previous one.

প্রিয় বন্ধু ও পরিবারের সদস্যরা,

জুলাই সনদ অনুযায়ী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য একটি বিল চূড়ান্ত করতে পরামর্শ গ্রহণ ও প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে গঠিত বিশেষ সংসদীয় কমিটি বর্তমানে সপ্তাহে একবার বৈঠক করছে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। বছরের শেষ নাগাদ কমিটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ্য রয়েছে।

আমি বাংলাদেশে অবস্থানরত বন্ধুদের, প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের এবং আমাদের প্রিয় আন্তর্জাতিক বন্ধুদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এখন থেকে বছরের শেষ নাগাদ কমিটির কাছে লিখুন, সম্ভব হলে একাধিকবার।

ইমেইল পাঠানোর ঠিকানা: secretary@parliament.gov.bd

বিষয়: সংবিধান সংস্কারবিষয়ক বিশেষ কমিটির কাছে প্রস্তাব/আবেদন

ইমেলের শুরুতে লিখবেন:

মাননীয় সভাপতি
সংবিধান সংস্কারবিষয়ক বিশেষ কমিটি
আইনগত সহায়তা শাখা
বাংলাদেশ সংসদ সচিবালয়
ঢাকা

ইমেইলের মূল বক্তব্য:

জনাব সালাউদ্দিন আহমেদ,

বাংলাদেশ রাষ্ট্র যেসকল মানদণ্ডের তালিকায় তার নাগরিকদের বিরুদ্ধে বৈষম্য করতে পারে না, সেসকল বৈষম্যবিরোধী মানদণ্ডের তালিকায় “যৌন অভিমুখিতা” এবং “লিঙ্গ পরিচয়"কে অন্তর্ভুক্ত করার দাবির প্রতি আমি আমার সমর্থন জানাচ্ছি।

আমি বিনীতভাবে অনুরোধ করছি যে জুলাই সনদের ৯ নম্বর প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের সংবিধানের ২৮ অনুচ্ছেদ সংশোধন করে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সকল মানদণ্ড অন্তর্ভুক্ত করা হউক এবং এর পাশাপাশি বৈষম্য করা যাবে না এমন মানদণ্ডের তালিকায় স্পষ্টভাবে “যৌন অভিমুখিতা” ও “লিঙ্গ পরিচয়”কে যুক্ত করা হউক।

সংবিধানে এই দুটি বৈষম্যবিরোধী মানদণ্ড অন্তর্ভুক্ত করার সামাজিক, ব্যক্তিগত ও বৈজ্ঞানিক যুক্তিগুলো এই অনলাইন আবেদনে তুলে ধরা হয়েছে:
https://c.org/CyxxNbJRGr

আমি আশা করি, আপনার নেতৃত্বাধীন কমিটি এই দুটি মানদণ্ড অন্তর্ভুক্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হবে। বাংলাদেশের যৌন ও লিঙ্গ সংখ্যালঘু (এলজিবিটি) সম্প্রদায়ের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদন।

শুভেচ্ছান্তে,

[নিজের ইচ্ছানুযায়ী পরিচয় ও যোগাযোগের তথ্য]
---------------

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশের অনেকেই ব্যক্তিগত ইমেইল ঠিকানা ব্যবহার করতে নাও চাইতে পারেন। তারা চাইলে বেনামে ডাকযোগে চিঠিও পাঠাতে পারেন।

এ ক্ষেত্রে পূর্ণ ডাক ঠিকানাটি হলো:

সভাপতি
সংবিধান সংস্কারবিষয়ক বিশেষ কমিটি
আইনগত সহায়তা শাখা
বাংলাদেশ সংসদ সচিবালয়
জাতীয় সংসদ কমপ্লেক্স
শেরেবাংলা নগর
ঢাকা-১২০৭
বাংলাদেশ

চিঠির মূল বক্তব্য ইমেইলের মূল বক্তব্যের মতোই হবে।

সবাইকে আমার অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ।

রিয়াজ ওসমানী

Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X