Petition updateJustice for Grameenphone Workers: Stop the Crackdown, Pay Our Rightful Dues!📢 পিটিশনের বিরুদ্ধে অপপ্রচার? উত্তর দিন গর্বের সঙ্গে
Anwar M HossainPhiladelphia, PA, United States
Jun 22, 2025

📢 পিটিশনের বিরুদ্ধে অপপ্রচার? উত্তর দিন গর্বের সঙ্গে:


হ্যাঁ, আমরা এই পিটিশন শুরু করেছি।
আর আমরা করেই যাবো — কারণ এটা আমাদের  সাংবিধানিক অধিকার। এটা আমাদের  মানবাধিকার।


আমরা কারো অনুমতির অপেক্ষা করিনি।
আমরা  কারো ইনবক্সে গিয়ে টাকা চাইনি।
আর আমরা কারো মতো বছর বছর ধরে মানুষকে ঘুম পাড়িয়ে রাখিনি “মামলা”র নামে।

 

তাহলে আসেন একটু হিসাব করি:


প্রায় ৮৯০ জনের কাছ থেকে ৫৫,০০০ টাকা করে তুলে প্রায় ৫ কোটি টাকা (৪,৯৫,০০,০০০ টাকা) নেওয়া হয়েছিল GP-র বিরুদ্ধে মামলা করার নামে।


আর আজও বলা হচ্ছে:
“চুপ থাকো, কোর্টে আছে, অপেক্ষা করো।”


    এত বছর পরও:
 • কোনো দৃশ্যমান ফল নেই
 • কোনো অগ্রগতি নেই
 • কোনো টাকার জবাবদিহি নেই


📌 কিছু বাস্তবতা, যেটা সবাই জানে, কিন্তু কেউ বলে না:
 • শুরুতে বলা হয়েছিল দেশের TOP ল’ইয়ার দিয়ে মামলা হবে
➤ এখন নিজেরাই পরিচালনা করছেন 
 • মামলার অডিট রিপোর্ট নেই, কোটি কোটি টাকার হিসাব নেই
 • প্রশ্ন করলেই:
➤ ব্যক্তিগত আক্রমণ
➤ গ্রুপ থেকে রিমুভের হুমকি
➤ অথচ সেই গ্রুপেই হয় গরু-বাড়ি কেনাবেচা, পারিবারিক ব্যবসার প্রচার!
 • GP ম্যানেজমেন্ট ও ইউনিয়নের সুবিধা নিয়ে মামলাকে বছরের পর বছর ধরে টেনে নেওয়া হচ্ছে
 • এখন পিটিশনের বিরোধিতা করছেন খোলাখুলি — কারণ মানুষের জেগে ওঠা মানেই তাদের গল্প শেষ! দোকান বন্ধ! 


🌍 অথচ এই পিটিশন পৌঁছে গেছে আন্তর্জাতিক পর্যায়ে:


আমরা যোগাযোগ করছি—
 • 🇳🇴 নরওয়ের সংসদ (Stortinget)
 • 🇳🇴 ট্রেড ও ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়
 • 🇳🇴 Telenor-এর CEO ও বোর্ড
 • 🇳🇴 মানবাধিকার ও শ্রম অধিকার সংগঠন
 • 🇳🇴 নরওয়ের জাতীয় মিডিয়া (NRK, VG, Dagbladet)


👉 এবং নরওয়ের সংসদ সদস্যরাও ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন।
তাদের স্পষ্ট কথা:
“এটা কেবল কোম্পানির বিষয় নয় — এটা নরওয়ের ভাবমূর্তির প্রশ্ন।”


❌ “পিটিশন করলে নাকি মামলার ক্ষতি হবে”— এই দাবির বাস্তবতা কী?


Google করলেই পাবেন:


 • পিটিশনের কারণে মানুষের পক্ষেই রায় এসেছে, শত শত এক্সাম্পল
 • কিন্তু পিটিশনের কারণে কোনো মামলা ক্ষতিগ্রস্ত হয়েছে— এমন একটা উদাহরণও নেই!


   কয়েকটা বাস্তব উদাহরণ:
 • Amazon → পিটিশন ও চাপ → ইউনিয়ন বিজয়
 • Facebook mods → ক্ষতিপূরণ ও সংস্কার
 • Uber UK → Supreme Court জয় + গণচাপ
 • Nestlé → কোম্পানি নীতিমালায় পরিবর্তন


তাহলে কেন ভয়ের গল্প ছড়ানো হচ্ছে?


🎪 “পিটিশন-ফিটিশন খেলা”?


আরে হ্যাঁ ভাই!
এই যে ৩,৬০০+ মানুষ একসাথে বলছে “আমাদের প্রাপ্য চাই”—এটা তো বুঝি লুডুর খেলা!
আর CEO যিনি ব্লক করলেন—উনি তো বুঝি লুকোচুরি খেলছেন!


আর বলেন “লোক দেখানো অ্যাক্টিভিটি”?
তাই তো এখন আন্তর্জাতিক মিডিয়া, পার্লামেন্ট, CEO সবাই দেখতে পাচ্ছেন!

🌍 আপনি না জানলেও, টেলিনর জানে — পিটিশনের ক্ষমতা কতটা ভয়ংকর!


❌ এটা কোর্ট কেস না,
যেখানে উকিল দিয়ে সময় পার করে দেওয়া যায়।


❌ এটা পার্টির টেবিলে হাসি-মুখে মীমাংসার ব্যাপার না।


✅ এটা মানুষের কণ্ঠস্বর —
যেটা আজ আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে।


✅ এটা শুধু আইন নয় —
সামাজিক, রাজনৈতিক, মিডিয়া ও আন্তর্জাতিক চাপ।


📌 তাই তো CEO নিজেই ব্লক করলেন।
📌 তাই তো Telenor-এর গায়ে চাপ স্পষ্ট!

 

যখন সত্য অস্বস্তিকর হয়, তখন তারা কী করে?


🇳🇴 Telenor Group-এর CEO Benedicte Schilbred Fasmer
আমার সব বার্তা দেখেছেন — কোনো জবাব দেননি।
❌ LinkedIn-এ আমাকে ব্লক করে দিয়েছেন।


একজন আন্তর্জাতিক কোম্পানির CEO যখন
একজন প্রাক্তন কর্মীর ন্যায্য প্রশ্ন শুনে ভয়ে পালায়,
তখন বোঝা যায় — সত্যর আওয়াজ কতটা গায়ে লেগেছে!
যেখানে মামলা তাদের কমফোর্ট জোন! 

শেষ কথাটা একদম স্পষ্ট:


👉 আপনি গত ১৫ বছর ধরে অপেক্ষা করেছেন — আমরাও করেছি
আপনি চাইলে আরো ১৫ বছর অপেক্ষা করুন — চাইলে জীবনভর অপেক্ষা করুন
-এটা আপনার অধিকার


কিন্তু দয়া করে —
 • ❌ অন্যদের থামাবেন না
 • ❌ “পিটিশন-ফিটিশন” বলে তুচ্ছ করবেন না
 • ❌ যারা আওয়াজ তুলছে, তাদের ছোট করবেন না


এই আন্দোলন কারো একার না — এটা জনগণের।
মানুষ কীভাবে লড়বে, সেটা মানুষ নিজেরাই ঠিক করবে।

🔥 আমাদের কথা একটাই:


এই আন্দোলন আমাদের।
আমরা লড়ব — যেভাবে বিশ্বাস করি সেটা সঠিক।
এটা আমাদের অধিকার — কেউ সেটা কাড়তে পারবে না।


আমরা কাউকে ঠকাইনি।
শুধু প্রশ্ন করেছি—তারা কী করেছে?

 

🤔 শেষ প্রশ্নটা রাখি — একটু ভেবে দেখবেন:


যারা দিনের পর দিন মানুষকে পেছনে টেনে ধরে রাখছে,
আন্দোলনের কণ্ঠরোধ করতে চায়, মামলার নামে!
সত্য বললে আক্রমণ করে…


আসলে তারা কার হয়ে “কাজ” করছে?
জিপির নয় তো? 😏


🔗 পিটিশন: change.org/JusticeForGPWorkers

📌 ফুটনোট
যারা মামলায় অংশ নিয়েছিলেন, তাদের প্রায় সবাই আমাদের এই পিটিশনেও অংশ নিয়েছেন। 
তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা — তারা আবারও মানুষের পক্ষেই দাঁড়িয়েছেন, সকলের পক্ষেই। 💙✊

— Anwar M Hossain
Petition Initiator
City of Brotherly Love (Philadelphia)
🌐
🔗 facebook.com/war216
🔗 youtube.com/@anwarh216
🔗 bd.linkedin.com/in/anwarmdhossain

 

Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X