Tribute to Rajib—He Deserved Justice, Not Delay


ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
“নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।”
সূরা আল-বাকারা, আয়াত ১৫৬
আজ রাজীব চলে গেলেন—গ্রামীণফোনের এক সাবেক কর্মী, একজন সহযোদ্ধা, যার লড়াই শুধু অসুস্থতার সাথে ছিল না, ছিল জীবনের প্রতি একটা নিষ্ঠুর অবহেলার বিরুদ্ধে। অনেকদিন ধরে রোগে ভুগছিলেন, আর অবশেষে তিনি হার মানলেন। কিন্তু কেবল রোগ নয়—অভাবও তাঁকে মেরে ফেলেছে।
যদি তার প্রাপ্য ৫% প্রফিট শেয়ার সময়মতো পেতেন, যদি গ্রামীণফোন তাদের দায়িত্ব পালন করত, তাহলে হয়তো তিনি আজও বেঁচে থাকতেন। উন্নত চিকিৎসা তাঁর নাগালের বাইরে থাকত না।
গ্রামীণফোন বহু আগেই এই ইস্যুটাকে আদালতে নিয়ে গেছে। একের পর এক কেসে হেরে গিয়েও, তারা সময় চেয়ে চলেছে, ঘুরিয়ে-পেঁচিয়ে, লম্বা করে দিয়ে চলেছে… আর এই ফাঁকে আমাদের জীবনে নেমে আসছে মৃত্যু, দুঃখ আর অপূর্ণতা।
গতকালই বলেছিলাম—GP এই লড়াইকে এত দীর্ঘ করবে যে আমরা অনেকে এই ন্যায়বিচার না-দেখেই পৃথিবী ছেড়ে যাবো। আজ রাজীব তার প্রমাণ। এই লজ্জা শুধু কর্পোরেট লোভের নয়, এটা এক মানবিক ব্যর্থতার প্রতিচ্ছবি।
এই লড়াই শুধু টাকার না—এটা বেঁচে থাকার, সম্মানের, ন্যায়ের লড়াই। রাজীবকে আমরা হারালাম, কিন্তু আমাদের কণ্ঠ থামবে না।
রাজীব, তুমি শান্তিতে ঘুমাও ভাই। আমরা থামছি না। তোমার পাওনাটা তোমাকে না দিতে পারলেও, তোমার জন্য আমাদের লড়াইটা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ।
— Anwar M Hossain
Petition Initiator
City of Brotherly Love (Philadelphia)
🌐
🔗 facebook.com/war216
🔗 youtube.com/@anwarh216
🔗 bd.linkedin.com/in/anwarmdhossain