Message aux signatairesJustice for Grameenphone Workers: Stop the Crackdown, Pay Our Rightful Dues!

আইনকে ভয় পায় না, ভয় পায় আমাদের কণ্ঠস্বর ✊

Anwar M HossainPhiladelphia, PA, États-Unis
11 mai 2025

পৃথিবীর বড় বড় কর্পোরেট জায়ান্টরা আইনি হুমকিকে একটুও ভয় পায় না। কারণ তাদের হাতে অফুরন্ত টাকা, আর সেই টাকায় তারা কিনে ফেলে দেশের সেরা আইনজীবীদের—যাদের একমাত্র কাজই হলো আইনের ফাঁকফোকর খুঁজে বের করে ন্যায়বিচারকে বছরের পর বছর আটকে রাখা। তারা নিম্ন আদালতের রায়কে বারবার উচ্চ আদালতে টেনে নিয়ে যায়, বাদী পক্ষকে পিষে ফেলার মতো পেপারওয়ার্কে ডুবিয়ে দেয়, আর যখন সুবিধা পায়, তখন অফার করে একটা ঠাণ্ডা আউট অফ কোর্ট সেটেলমেন্ট।

গ্রামীণফোনও ঠিক এমনটাই করেছে। এক দশকেরও বেশি সময় ধরে এই লড়াই চলছে। একদিকে প্রাক্তন কর্মীদের সাক্ষ্য, অন্যদিকে টেলিনর আর তাদের কোটি কোটি টাকার আইনি প্রাচীর। তবু ন্যায়ের চেয়ে বড় কিছু নয়—এই বিশ্বাসেই আমরা লড়ছি।

আপনি কি Erin Brockovich মুভির কথা মনে করতে পারেন? জুলিয়া রবার্টস অভিনীত সেই বাস্তব গল্পে কীভাবে একজন সাধারণ নারী, স্রেফ জনমতের শক্তিকে পাশে পেয়ে, এক বিলিয়ন ডলার কোম্পানিকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করেছিল? ঠিক সেখানেই আমাদের লড়াইয়ের চাবিকাঠি—জনমত।

কারণ এই বিশাল কোম্পানিগুলো আইনি লড়াইয়ের ভয় করে না, কিন্তু জনতার কণ্ঠস্বর? সেটা তাদের আতঙ্কিত করে তোলে। কারণ জনমত যখন গর্জে উঠে, তখন পৃথিবীর যেকোন মিথ্যা মুখোশ খুলে পড়ে।

এজন্যই এখন গ্রামীণফোন গোপনে চেষ্টা করছে—কীভাবে প্রযুক্তির অপব্যবহার করে আমাদের পিটিশনের গতি কমিয়ে দেওয়া যায়। কোথাও মন্তব্য বন্ধ, কোথাও ইন্টারনেট ধীরগতির অজুহাত—সবকিছুই এই ভয় থেকে জন্ম নিয়েছে: মানুষ জেগে উঠছে!

কিন্তু তারা ভুলে গেছে, এই পিটিশন শুধু একটি ওয়েবসাইটে সই নয়—এটা হাজারো হৃদয়ের আওয়াজ। আমরা দেশে-বিদেশে, এক এক করে সবাইকে জানাবো এই নিপীড়নের কথা। যে করেই হোক, এই অন্যায়ের গল্প প্রতিটি সচেতন মানুষের কাছে পৌঁছে দেবো।

আমরা পিছু হটবো না—যতদিন না আমাদের ন্যায্য প্রাপ্য আদায় হয়।
কারণ আজকের এই লড়াই শুধু গ্রামীণফোনের বিরুদ্ধে নয়—এটা ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের পক্ষে।

প্লিজ আমাদের পিটিশনে সাইন করে ইতিহাসের সাক্ষী হন:  🔗 https://chng.it/ns2vk95jbf


#JusticeForGPWorkers
#TelenorAccountability
#GrameenphonePetition
#RespectWorkersRights
#PayThePenalty
#StopCorporateInjustice
#5PercentRights
#TelenorOwnsGP
#VoiceForGPWorkers
#StandWithGPEmployees

Soutenir maintenant
Signez cette pétition
Copier le lien
Facebook
WhatsApp
X
E-mail