Protect Rabindra Sarobar from "Celebrity Cricket" allotment

Recent signers:
Prateety Bardhan and 19 others have signed recently.

The Issue

**পিটিশন এর বাংলা অনুবাদ ইংরেজি অংশের পরবর্তীতে দেওয়া রয়েছে**

We, the citizens of Kolkata, want to draw your immediate attention to a matter of great concern for our city’s environment.

A sizeable section of Rabindra Sarobar, one of the largest waterbodies of Kolkata, is being rented out by a state government agency to a private entertainment company for “celebrity cricket” practice. Rabindra Sarobar, popularly known as Dhakuria Lake, remains a rich, bio-diverse green spot in south Kolkata that faces imminent threat of encroachment and destruction of its green cover. 

Kolkata Metropolitan Development Authority (KMDA), the custodian of Rabindra Sarobar, has arbitrarily allotted an area of 1.66 acres of the lake grounds, to the private company, Calcutta Entertainment Club Foundation, to hold practice for “celebrity cricket”. According to KMDA Memo No. 342/1/EM/LXXIV/KMDA-14A/2023-24 dated 12.03.24 the land has been allotted to the company at a mere Rs 8,311 per month. The directors of the entertainment company are Jisshu Sengupta, a popular actor, Indrasish Roy and Sourav Das.

Kolkata, which is experiencing an unprecedented level of air pollution, and temperature rise linked to climate change, cannot afford to lose an inch of its green cover. A government agency presiding over the destruction of a natural environment by handing it over to an entertainment company is an act of outrage.

The custodian of the lake is betraying what it has been trusted with. It has allotted a public property to a private entity and no due procedures were followed. Earth movers were used at night on the ground in violation of the KMDA contract with the company. Deep trenches were dug, destroying the ground. Trees were felled. The grass was uprooted to allow the ground to be terraformed and replanted with another kind of grass. 

KMDA has authorised the company to build a cricket pitch at an additional cost.

Rabindra Sarobar occupies a special place in the city’s life for many reasons.

  • It was created as part of a Calcutta Improvement Trust project in the 1920s.
  • The lake and its grounds cover an area of 192 acres. The waterbody covers an area of 73 acres.
  • The lake supports a wide range of biodiversity. About 110 species of birds, including migratory birds and exotic butterflies are found here. The grounds are home to 11,000 trees, of which the majority are over 75 years old. These include trees enlisted as endangered.
  • In 1997, Rabindra Sarobar was declared a “National Lake”, under the National Lake Conservation Programme. 

Depletion of the Rabindra Sarobar grounds is severely damaging for the ecology of the lake and its surrounding areas in terms of the health of the city, particularly now.

  • In 2017, the eastern zone bench of the National Green Tribunal observed that no matches could be played under artificial lights at night in the adjacent Rabindra Sarobar stadium as these would affect the biodiversity of the lake area.
  • The Environmental Impact Assessment (EIA) Report, 2017 -- the study was published by West Bengal Pollution Control Board in 2018 -- documented in detail the extensive biodiversity found in the Rabindra Sarobar area.
  • Kolkata has lost around 30% of its green coverage in 10 years, according to the State of the Forest Report 2021, conducted by the Forest Survey of India.
  • Open space in the city has shrunk to less than 5 per cent, according to estimates. 
  • The number of waterbodies in Kolkata area has come down to approximately 4000, 50% less than the number two decades ago.
  • Kolkata has also emerged is one of the most polluted cities in the world. About 4,700 deaths in a year is caused by polluted air in the city, among the highest in the country. 
  • Kolkata, which experienced an unprecedented heat wave last April, is the fastest warming city or region in the world in the last 60 years, according to UN IPCC AR6 Report.

Celebrity cricket, or any cricket, can be practised in the Rabindra Sarobar stadium that is lying unused just 200 metres away. The allotment of lake grounds sets a bad precedent for private entities to set up any enterprise bypassing due procedure. 

On July 4, a division bench of Calcutta High Court stayed all work by KMDA with an order instructing the state government to submit an affidavit.

This petition is a citizens' initiative. 

Please sign it to protect the lake.

আমরা, কলকাতার নাগরিক গোষ্ঠী, শহরের পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। 

কলকাতার অন্যতম বৃহত্তম জলাশয় রবীন্দ্র সরোবরের একটি বড় অংশ একটি রাজ্য সরকারি সংস্থা দ্বারা "সেলিব্রিটি ক্রিকেট" অনুশীলনের জন্য এক বেসরকারী বিনোদন সংস্থাকে ভাড়া দেওয়া হচ্ছে। রবীন্দ্র সরোবর, যা ঢাকুরিয়া লেক নামেও পরিচিত, দক্ষিণ কলকাতার একটি বিস্তৃত খোলা মাঠ। এটির মধ্যে একটি বিশাল সবুজ চত্বর এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য রয়েছে, যা দ্রুত কংক্রিটে ভরে যাওয়া শহরের মাঝখানে বিরল। 

রবীন্দ্র সরোবরের তত্ত্বাবধায়ক কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) "সেলিব্রিটি ক্রিকেট"-এর অনুশীলনের জন্য এক বেসরকারি সংস্থা কলকাতা এন্টারটেইনমেন্ট ক্লাব ফাউন্ডেশনকে লেক‘এর জমির ১.৬৬ একর এলাকা বরাদ্দ করেছে। কেএমডিএ মেমো নং. 342/1/EM/LXXIV/KMDA-14A/2023-24 (তারিখ- 12.03.24) দ্বারা প্রতি মাসে মাত্র ৮৩১১ টাকায় কোম্পানিকে জমি ভাড়া দেওয়া হয়েছে। বিনোদন সংস্থাটির পরিচালকগণ হলেন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত, ইন্দ্রশীষ রায় এবং সৌরভ দাস। 

অভূতপূর্ব মাত্রার বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের শিকার কলকাতায় ইতিমধ্যেই ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। এই অবস্থায় তার সবুজ আবরণের এক ইঞ্চিও হারাতে দেওয়া চলে না। একটি সেলিব্রিটি-নেতৃত্বাধীন বিনোদন সংস্থার কাছে হস্তান্তর করে প্রাকৃতিক পরিবেশ ধ্বংসকে আরও ত্বরান্বিত করা অনুচিত। 

রবীন্দ্র সরোবরের রক্ষাকর্তা হিসেবে যাদের ওপর আস্থা রাখা হয়েছে তারাই বিশ্বাসঘাতকতা করছে। একটি বেসরকারী সংস্থাকে সরকারী সম্পত্তি বরাদ্দ করছে এবং কোনও যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি। কোম্পানির সঙ্গে কে. এম. ডি. এর চুক্তি লঙ্ঘন করে রাত্রিবেলা মাটিতে আর্থ মুভার ব্যবহার করা হয়েছে। গভীর পরিখা খনন করা হয়েছে, মাটি ধ্বংস করা হয়েছে। গাছপালা উপড়ে ফেলা হয়েছে। ঘাস উপড়ে ফেলা হয়েছে যাতে মাটি টেরাফর্ম করা যায় এবং অন্য ধরনের ঘাস দিয়ে প্রতিস্থাপন করা যায়। 

কে. এম. ডি. এ কোম্পানিটিকে অতিরিক্ত ব্যয়ে একটি ক্রিকেট পিচ নির্মাণের অনুমোদন দিয়েছে। 

 রবীন্দ্র সরোবর বিভিন্ন কারণে শহরের জীবনে একটি বিশেষ স্থান দখল করে আছে। 

  • ১৯২০-এর দশকে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট প্রকল্পের অংশ হিসাবে এটি তৈরি করা হয়েছিল।
  • হ্রদ এবং এর মাঠগুলি ১৯২ একর এলাকা জুড়ে অবস্থিত। জলাশয়টি ৭৩ একর এলাকা জুড়ে বিস্তৃত।
  • হ্রদটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ। পরিযায়ী পাখি এবং বিদেশী প্রজাপতি সহ প্রায় ১১০ প্রজাতির পাখি এখানে পাওয়া যায়। মাঠটিতে ১১০০০ গাছ রয়েছে, যার মধ্যে বেশিরভাগ ৭৫ বছরেরও বেশি পুরানো। এর মধ্যে বিপন্ন হিসাবে তালিকাভুক্ত গাছও রয়েছে।
  • ১৯৯৭ সালে জাতীয় হ্রদ সংরক্ষণ কর্মসূচির আওতায় রবীন্দ্র সরোবরকে "জাতীয় হ্রদ" হিসাবে ঘোষণা করা হয়। 

রবীন্দ্র সরোবর মাঠের অবক্ষয় হ্রদ এবং এর আশেপাশের অঞ্চলের বাস্তুতন্ত্রের জন্য এবং শহরের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক হবে, বিশেষ করে আজকের সময়ে।

  • ২০১৭ সালে, জাতীয় সবুজ ট্রাইব্যুনালের পূর্বাঞ্চল বেঞ্চ পর্যবেক্ষণ করে জানিয়েছিল যে রবীন্দ্র সরোবর পার্শ্ববর্তী স্টেডিয়ামে রাত্রিবেলা কৃত্রিম আলো জ্বালিয়ে কোনও ম্যাচ খেলা যাবে না। কারণ, তা হ্রদ অঞ্চলের জীববৈচিত্র্যকে প্রভাবিত করবে। 
  • এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) রিপোর্ট, ২০১৭ শীর্ষক গবেষণার ফল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড দ্বারা ২০১৮সালে প্রকাশিত হয়েছিল। তাতে রবীন্দ্র সরোবর অঞ্চলে পাওয়া ব্যাপক জীববৈচিত্র্য বিস্তারিতভাবে নথিভুক্ত করা হয়েছে। 
  • ভারতের ফরেস্ট সার্ভে দ্বারা পরিচালিত স্টেট অফ দ্য ফরেস্ট রিপোর্ট ২০২১ অনুসারে, কলকাতা ১০ বছরে সবুজ আস্তরণের প্রায় ৩০% নষ্ট হয়ে গেছে। অনুমান অনুযায়ী, শহরে উন্মুক্ত স্থান কমে হয়েছে ৫ শতাংশেরও নিচে।
  • কলকাতা অঞ্চলে জলাশয়ের সংখ্যা প্রায় ৪০০০-এ নেমে এসেছে, যা দুই দশক আগের সংখ্যার তুলনায় ৫০% কম।
  • কলকাতা বিশ্বের অন্যতম দূষিত শহরে পরিণত হয়েছে। শহরে দূষিত বাতাসের কারণে এক বছরে প্রায় ৪৭০০ জনের মৃত্যু হয়েছে, যা দেশের সর্বোচ্চ সংখ্যার মধ্যে অন্যতম। 
  • রাষ্ট্রপুঞ্জের আইপিসিসি এআর ৬ রিপোর্ট অনুযায়ী, গত এপ্রিলে অভূতপূর্ব তাপপ্রবাহের সম্মুখীন হওয়া কলকাতা গত ৬০ বছরের মধ্যে বিশ্বের দ্রুততম উষ্ণায়িত শহর বা অঞ্চল।

কেবলমাত্র ২০০ মিটার দূরে অব্যবহৃত রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সেলিব্রিটি ক্রিকেট বা সে অর্থে যে কোনও ক্রিকেট অনুশীলন করা যেতে পারে। তা না করে হ্রদের মাঠ ভাড়া দেওয়া অত্যন্ত খারাপ নজির স্থাপন করে, যার মাধ্যমে ভবিষ্যতে সরকারী সংস্থাগুলি যথাযথ প্রক্রিয়া উপেক্ষা করে যে কোনও উদ্যোগ স্থাপনের জন্য খোলা জায়গা ভাড়া দিয়ে বেসরকারী সংস্থাগুলিকে সমর্থন করতে পারে।

৪ঠা জুলাই, কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়ে কেএমডিএ-র সমস্ত কাজ স্থগিত করে।

এই পিটিশনটি নাগরিকদের উদ্যোগ। 

রবীন্দ্র সরোবর'এর পরিবেশ রক্ষার জন্য দয়া করে এতে স্বাক্ষর করুন।

avatar of the starter
Anindya HajraPetition Starter

4,552

Petition Updates